{{ news.section.title }}
ইস্টার্ন ব্যাংকে কাস্টমার সার্ভিস অফিসার পদে নিয়োগ
বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি কাস্টমার সার্ভিস অফিসার (টেলার) পদে যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আজ ২০ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ২৬ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি
পদের নাম: কাস্টমার সার্ভিস অফিসার (টেলার)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ২০ জুলাই ২০২৬
পদ সংখ্যা: ১টি
লোকবল নিয়োগ: নির্ধারিত নয়
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ২০ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৬ জুলাই ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.ebl.com.bd
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ ব্যাংকের নীতিমালা, এএমএল (AML) প্রবিধান এবং মানি লন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত নির্দেশনাবলীতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: শিক্ষানবিশকালে (শিক্ষানবিশকাল ন্যূনতম ৬ মাস) মাসিক মোট বেতন ৩৬,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পর মাসিক বেতন হবে ৪৫,০০০ টাকা।
অন্যান্য সুবিধা: ইবিএল (EBL)-এর পিপল ম্যানেজমেন্ট পলিসি অনুযায়ী অন্যান্য প্রযোজ্য সুবিধাদি।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে লিঙ্কে ক্লিক করুন।