Jagoron News, মূলপাতা
-
, পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
বাংলাদেশের সাধারণ পাসপোর্টে নতুন নকশা যুক্ত করছে সরকার। এই নকশায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং মোহাম্মদ ওয়াসিমের ছবি জলছাপ (ওয়াটারমার্ক) হিসেবে সংযোজন করা হচ্ছে। একই সঙ্গে দেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন নিদর্শনও স্থান পাচ্ছে নতুন পাসপোর্টে।