স্থাপত্য অধিদপ্তরে ১২–২০তম গ্রেডে চাকরির সুযোগ

স্থাপত্য অধিদপ্তরে ১২–২০তম গ্রেডে চাকরির সুযোগ
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তর জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতভুক্ত ১২ থেকে ২০তম গ্রেডের ৯টি পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ১২ জুলাই। আবেদন শুরু হয়েছে ১৫ জুলাই সকাল ১০টায় এবং চলবে ৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: স্থাপত্য অধিদপ্তর,

১. পদের নাম: ড্রাফটসম্যান (নকশাকার) (গ্রেড-২),

পদসংখ্যা: ২টি,

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২),

 

২. পদের নাম: লাইব্রেরিয়ান,

পদসংখ্যা: ১টি,

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২),

 

৩. পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর,

পদসংখ্যা: ১টি,

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩),

 

৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর,

পদসংখ্যা: ৩টি,

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪),

 

৫. পদের নাম: ড্রাফটসম্যান (নকশাকার) (গ্রেড-৪),

পদসংখ্যা: ১১টি,

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫),

 

৬. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক,

পদসংখ্যা: ৫টি,

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬),

 

৭. পদের নাম: সহকারী টেলিফোন অপারেটর,

পদসংখ্যা: ১টি,

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬),

 

৮. পদের নাম: গাড়িচালক,

পদসংখ্যা: ৪টি,

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬),

 

৯. পদের নাম: অফিস সহায়ক,

পদসংখ্যা: ৫টি,

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০),

 

প্রর্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে,

প্রর্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুলাই ২০২৬ তারিখে) হতে হবে,

 

আবেদন করবেন যেভাবে-

আগ্রহী প্রার্থীরা লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন,

 

আবেদন ফি টেলিটক প্রি-পেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণের সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে সার্ভিস চার্জসহ ১ ও ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ৮ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে। এছাড়া, সব গ্রেডের অনগ্রসর প্রার্থীদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৬ টাকা।

 

আবেদনের শেষ সময়: আগামী ৬ আগস্ট ২০২৬, বিকেল ৫টা,


সম্পর্কিত নিউজ