{{ news.section.title }}
হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রামে আসতে চলেছে সাবক্রিপশন পদ্ধতি
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
মেটার সোশ্যালমিডিয়া ব্যবহারে বড়ো ধরণের পরিবর্তন আনতে যাচ্ছে কোম্পানিটি। তাদের হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে হলে টাকা গুনতে হবে এমন ই ইঙ্গিত দিয়েছে তারা। সংস্থাটি বলছে এই তিনটি প্ল্যাটফর্মের জন্য আলাদা প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালুর পরিকল্পনা রয়েছে। তবে এই নতুন সাবস্ক্রিপশন বর্তমান ‘মেটা ভেরিফায়েড’ সেবার অন্তর্ভুক্ত নয়,বরং এতে সাধারণ ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ কিছু বিশেষ সুবিধা যুক্ত হতে পারে।
মেটা বলছে, এযাবতকালে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা গেলেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করায় বাড়তি বিনিয়োগ করতে হয়েছে। ক্রমাগত উন্নত ফিচারের চাহিদা বেড়ে চলেছে ফলে এখন বিকল্প আয়ের পরিকল্পনা করছে তারা।
প্রযুক্তি বিষয়ক প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, মেটা তাদের প্রিমিয়াম প্ল্যানে উন্নত এআইভিত্তিক টুল সংযুক্ত করতে পারে।
সূত্র মতে, নতুন এই সাবস্ক্রিপশনে ‘মানুস এআই এজেন্ট’ প্রযুক্তি যুক্ত করতে পারে মেটা। এর ব্যবহারে স্মার্ট রিপ্লাই, কনটেন্ট তৈরিতে সাহায্য এবং স্বয়ংক্রিয় কাজের সুবিধা বাড়বে। ইনস্টাগ্রাম প্লাটফর্মে যুক্ত করা হতে পারে এআই ভিত্তিক নতুন ফিচার ‘ভাইবস’, যার মাধ্যমে স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরি করা যাবে।
ইনস্টাগ্রাম নিয়ে সূত্র বলছে, ব্যবহারকারীদের দীর্ঘদিনের কিছু চাহিদা প্রিমিয়াম প্ল্যানে অন্তর্ভুক্ত হওয়ার জড়ালো সম্ভাবনা রয়েছে। যেমন- ফলো করলেও কে পাল্টা ফলো করছে না তা জানার সুবিধা এবং পোস্টকারী বুঝতে না পারার মতো করে স্টোরি দেখার অপশন চালু করা।
হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে উন্নত চ্যাট ফিচার, অতিরিক্ত কাস্টমাইজেশন ও এআই এর কিছু সুবিধা যুক্ত হতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মেটা।
তবে মেটা উল্লেখ করেছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া সম্পূর্ণ ঐচ্ছিক। যারা অর্থ ব্যয় করে সাবক্রিপশন করতে চান না, তার বিনামূল্যেই এই অ্যাপসমূহ ব্যবহার করতে পারবেন। কিছু অতিরিক্ত সুবিধা ও উন্নত এআই ফিচার ব্যবহার করতে আগ্রহী ব্যবহারকারীদের লক্ষ্য করেই মূলত এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তবে নতুন এই উদ্যোগের সঙ্গে গোপনীয়তা বিষয়ক উদ্বেগ সামনে এসেছে। হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন চালুর পর অনেক ব্যবহারকারী প্রশ্ন তুলেছে ব্যক্তিগত ডাটা ভবিষ্যতে এআই প্রশিক্ষণে ব্যবহার করা হবে কি না।
এ বিষয়ে মেটা স্পষ্ট করে জানায়, ব্যবহারকারীদের ডাটা সুরক্ষা নীতিতে কোনো পরিবর্তন আনছে না তারা।