{{ news.section.title }}
বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে খেলবে না ভারতের বিপক্ষে ম্যাচ
- Author, স্পোর্টস ডেস্ক:
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বাংলাদেশের পরে এবার কঠিন সীদ্ধান্ত জানাল পাকিস্তান সরকার। টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ ভারতের সাথে যেটি না খেলার সীদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তান ফেডারেল সরকারের পক্ষ থেকে আজ এই সীদ্ধান্ত জানানো হয় আইসিসিকে।ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর চেয়ারম্যান মহসিন নকভির বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। গুঞ্জন ছিল, পাকিস্তান হয়তো পুরো টুর্নামেন্ট বয়কট না করে শুধু ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করবে। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। কয়েকদিন ধরে নানা জল্পনা-কল্পনার পর শেষ পর্যন্ত আজ ভারত-ম্যাচ বয়কটের নাটকীয় সিদ্ধান্ত জানাল পাকিস্তান।
সরকারি সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করতেই পাকিস্তান এই অবস্থান নিয়েছে। সূত্রগুলো জানায়, ভারতের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ না খেলতে পাকিস্তান দলকে নির্দেশ দেওয়া হয়েছে, এটি একটি প্রতিবাদমূলক সিদ্ধান্ত। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন, টি–টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়।
নিরাপত্তা শঙ্কার বিষয়টি সামনে এনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচের ভেন্যু পরিবর্তন বা টাইগারদের গ্রুপ পরিবর্তনের আরজি জানিয়েছিল। পরবর্তীতে বিসিবি তাদের ম্যাচগুলো ভারতের বাইরে সরানোর অনুরোধ জানায় আইসিসির কাছে। তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। বিসিবির অনড় অবস্থানের পর আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। আইসিসির যুক্তি ছিল, ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন করা সম্ভব নয়। সরকারি সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করতেই পাকিস্তান এই অবস্থান নিয়েছে। সূত্রগুলো জানায়, ভারতের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ না খেলতে পাকিস্তান দলকে নির্দেশ দেওয়া হয়েছে, এটি একটি প্রতিবাদমূলক সিদ্ধান্ত। আইসিসির নিয়ম অনুযায়ী, এই ম্যাচ ছেড়ে দিলে পাকিস্তানের ‘নেট রান রেট’-এ বড় নেতিবাচক প্রভাব পড়বে। আইসিসির প্লেয়িং কন্ডিশনের ধারা ১৬.১০.৭ অনুযায়ী, কোনো দল ম্যাচ বর্জন করলে নেট রান রেট হিসাবের সময় ধরে নেওয়া হবে যে সেই দল পুরো ২০ ওভারই খেলেছে। তবে ভারতের নেট রান রেট এতে প্রভাবিত হবে না।
পাকিস্তান সরকারের এমন ঘোষণার পর কড়া মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য অনুরাগ ঠাকুর। তাঁর দাবি, ভারতের কাছে হার এড়াতেই ম্যাচ বয়কটের পথ বেছে নিয়েছে পাকিস্তান। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন–এ প্রকাশিত এক প্রতিবেদনে অনুরাগ ঠাকুরের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘পাকিস্তান ক্রিকেট দল ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে, কারণ তারা ভারতীয় দলের কাছে আর হারতে চায় না।’