{{ news.section.title }}
মাঠের খেলায় বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতের বিরোদ্ধে টেক্কা দিবে কি পাকিস্তান?
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বাংলাদেশের পক্ষ নিবে ভারতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্ব ২০২৬ বয়কট করার নানান আলোচনা সমালোচনা শুনা যাচ্ছে পাকিস্তানে। অনেকে বলছে পাকিস্তান বয়কট করবে আবার কেউ কেউ বলছে পাকিস্তান খেলায় অংশগ্রহণ করবে
তবে এখনো পিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরিচালক চুড়ান্ত সিধান্ত নিতে পারেনি। তবে তিনি জানিয়েছেন বিষয় টা এখন মাঠ ছাড়িয়ে রাজনৈতিক ও নিরাপত্তার ইস্যুতে গিয়ে ঠেকছে। তিনি আরো বলেন, আজ সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সুইজারল্যান্ড থেকে দেশে আসার পর ওনার সাথে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। আমাদের মধ্যে খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আগামী সোমবার চুড়ান্ত সিধান্ত নিব পাকিস্তান খেলতে যাবে কি না।
শাহবাজ শরিফ জানান,আমরা আরো বিকল্প দেখে তার পর জানাব। তবে পাকিস্তান ভারতে সাথে খেলা গুলো বয়কট পারে বলে জানা যায়।পাকিস্তান সম্ভবত ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে যাচ্ছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ।এদিকে পাকিস্তানকে আগেই হুশিয়ারি দিয়ে রেখেছে আইসিসি। পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে কোনো আন্তর্জাতিক সিরিজ খেলতে পারবে না, পিএসএলে খেলতে বিদেশি ক্রিকেটাররা অনাপত্তিপত্র পাবেন না, এশিয়া কাপও খেলতে পারবে না পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে পাকিস্তান। ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর দিনই নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে সালমান আলী আগার দল। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে হবে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ। ১০ ফেব্রুয়ারি একই মাঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে পাকিস্তান। কিন্তু পাকিস্তান এখনো বুঝে উঠতে পারছে না কি করবে। বাংলাদেশের বন্ধু হয়ে চির শত্রু ভারতের বিপক্ষে যাবে নাকি আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে যাবে। সব প্রশ্নের উত্তর মিলবে আগামী সোমবার।
কলম্বোর প্রেমাদাসায় ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ১৫ ফেব্রুয়ারি। ১৮ ফেব্রুয়ারি সিংহলিজ স্পোর্টস ক্লাবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া থাকবে।