{{ news.section.title }}
বিপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন যে ২ বিদেশি ক্রিকেটার
- Author, খেলা ডেস্ক
- Role, জাগরণ নিউজ বাংলা
-
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার ঠিক আগে বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। দলের হয়ে খেলার কথা থাকলেও টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন দুই বিদেশি ক্রিকেটার।
চট্টগ্রামের স্কোয়াডে থাকা আয়ারল্যান্ডের পল স্টার্লিং এবং শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছাড়পত্র (এনওসি) না পাওয়ায় বিপিএলে অংশ নিতে পারছেন না। ফলে আসর শুরুর আগেই বিদেশি শক্তিতে বড় ঘাটতির মুখে পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এদিকে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ–এর অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। শুরুতে এনওসি পেলেও বিশ্বকাপ পরিকল্পনার কথা মাথায় রেখে তাকে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলাতে আগ্রহী নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা গেছে, খুব শিগগিরই তার ছাড়পত্র স্থগিত হতে পারে।
সব মিলিয়ে টুর্নামেন্ট শুরুর আগে বিদেশি ক্রিকেটার সংকটে পড়েছে চট্টগ্রাম রয়্যালস। স্বল্প সময়ের মধ্যে বিকল্প খেলোয়াড় খুঁজে নেওয়াই এখন দলটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএলের নতুন আসর। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস–এর বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে চট্টগ্রাম রয়্যালস। সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া সেই ম্যাচের আগে দলটির প্রস্তুতি কতটা গুছিয়ে নেওয়া যায়, সেটিই এখন বড় প্রশ্ন।