{{ news.section.title }}
লড়াকু শান্তর দাপুটে শতকঃ ব্যাটিং বিপর্যয়ের পরে ম্যাচে ফিরেছে বাংলাদেশ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
শ্রীলঙ্কার গলে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েও লড়াকু ইনিংসে শতক তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শান্তর সেই সিদ্ধান্ত কার্যত প্রথম ঘণ্টার মধ্যেই চ্যালেঞ্জে পড়ে যায়। বাংলাদেশের টপ অর্ডার ধসে পড়ে। মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ।
তবে চাপের মুখে দাঁড়িয়ে অধিনায়ক শান্ত আলোর মুখ দেখিয়েছেন। ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলে তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট শতক। ২০২ বল খেলে ১১টি চার এবং ১টি ছক্কার সাহায্যে শতরানে পৌঁছান শান্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত, প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শান্ত ১০৪ রানে এবং মুশফিক ৯২ রানে অপরাজিত রয়েছেন।
গলে এই ম্যাচ দিয়েই আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশপ ২০২৫-২৭ সাইকেল শুরু হলো। নতুন একটি নিয়মেরও সূচনা হয়েছে এই ম্যাচের মধ্য দিয়ে। বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট সিরিজের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোতে।
স্কোরকার্ডঃ ক্রিকইনফো