কাবার পবিত্র গিলাফ পাঠানো হয় কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনকে

কাবার পবিত্র গিলাফ পাঠানো হয় কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনকে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন–এর সঙ্গে সংশ্লিষ্ট বিপুল পরিমাণ নতুন নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত এসব নথিতে আন্তর্জাতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের পাশাপাশি একাধিক বিস্ময়কর তথ্য সামনে এসেছে।

প্রকাশিত নথিতে দাবি করা হয়েছে, মুসলিমদের অত্যন্ত পবিত্র স্থান কাবা শরিফ থেকে নেওয়া পবিত্র কাপড় যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে । এসব পবিত্র কাপড় যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কাছে পাঠানো হয়। ‘এপস্টেইন ফাইলস’-এ বলা হয়, এই কাপড় পাঠানোর উদ্যোগের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত–এর সংশ্লিষ্টতা রয়েছে।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের দুই ব্যবসায়ী আজিজা আল-আহমাদি ও আবদুল্লাহ আল-মারি যৌথভাবে কাবা শরিফের গিলাফের তিনটি অংশ এপস্টেইনের কাছে পাঠানোর ব্যবস্থা করেন। এ বিষয়ে আদান–প্রদানের ই-মেইল বার্তার তারিখ ছিল ২২ মার্চ ২০১৭।

নথিতে উল্লেখ করা হয়, সৌদি আরব থেকে ব্রিটিশ এয়ারওয়েজ–এর মাধ্যমে এসব পবিত্র কাপড় যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। চালান পরিবহন, শুল্ক প্রক্রিয়া এবং দেশটির ভেতরে সরবরাহ ব্যবস্থাপনার বিস্তারিত তথ্যও নথিতে রয়েছে।

তিনটি কাপড়ের মধ্যে একটি কাবার ভেতরের অংশ থেকে সংগ্রহ করা, একটি ব্যবহৃত বাইরের গিলাফের অংশ এবং তৃতীয়টি একই উপকরণে তৈরি হলেও ব্যবহার করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে। নথি অনুযায়ী, ২০১৭ সালের মার্চ মাসে এপস্টেইনের বাড়িতে ওই বিমানচালান পৌঁছে।


সম্পর্কিত নিউজ