শবে বরাতের রাতেও ক্ষমা পাবে না হতভাগ্য দুই শ্রেণির মানুষ

শবে বরাতের রাতেও ক্ষমা পাবে  না হতভাগ্য দুই শ্রেণির মানুষ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

শবে বরাত বা শাবান মাসের ১৫ তারিখের রাত মুসলমানদের জন্য বিশেষ রাত। মহান আল্লাহ তায়ালা এই রাতে বান্দাদের ক্ষমার ক্ষমা করে দেন।

মহানবী হযরত মোহাম্মদ (সা.) আল্লাহ তাআলা শাবানের মধ্য রাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং তার বান্দাদের উদ্দেশ্য বলেন কে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দিব। 

অন্য একটি হাদিসে এসেছে! “শা‘বানের মধ্যরাতে আল্লাহ তাআলা বনি কালব গোত্রের ভেড়ার লোমের সংখ্যার চেয়েও বেশি মানুষ কপ ক্ষমা করে দেওয়ার ঘোষনা দিয়েছেন।  (তিরমিজি, ইবনে মাজাহ) 

আমাদের দয়ালু পরম করুণাময় মহান আল্লাহ সবাই এই রাতে ক্ষমার সুসংবাদ দিয়েছেন।আল্লাহ তাঁর পাপী বান্দাদের ক্ষমা করে দিলেও শুধু দুই শ্রেনির মানুষ কে ক্ষমা করেন না।  কারা সেই হতভাগ্য যারা এই রাতেও ক্ষমা পাবে না!সবাইকে ক্ষমা করে দিলে ও আল্লাহ মুশরিক ও হিংসাকারীদের ক্ষমা করবেন না। 

আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত হিংসা কত ভয়ানক ব্যাধি আল্লাহ ক্ষমা করেন না। মুশরিকদেরদের ও আল্লাহ পবিত্র রজনীতে ক্ষমা করবেন না। আমরা সব সময় হিংসা ও মুশরিক হয় এমন কাজ করব না। 

আল্লাহ কখনো নিজের সাথে কাউকে শিরক করা একদমই পছন্দ করেন না। আল্লাহর সাথে কাউকে শিরক করব না। আমাদের জীবনে বারবার এই এই রাত না আসতে পারে তাই চলুন আমরা এই রাত আল্লাহর ইবাদতের মধ্যে দিয়ে কাটাব এবং আল্লাহর ক্ষমার সুযোগ পাব। 

আমরা আমাদের পরিবার আত্মীয়-স্বজনদের সাথে ভালো ব্যবহার করব এবং সবাইকে ক্ষমা করে দিব তাহলেই আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন।
 


সম্পর্কিত নিউজ