{{ news.section.title }}
ইসলামে শবে বরাতের ইতিহাস আমল ও গুরত্ব
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
শবে বরাত একটি ফারসি শব্দ। শব অর্থ রাত এবং বরাত শব্দের অর্থ মুক্তি। মহান আল্লাহ তায়ালা আমাদের এই রাতে সমস্ত অভাব হতাশা থেকে মুক্তি দিয়ে থাকেন তাই এই রাত কে শবে বরাতের রাত বলা হয়। আরবি সাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত কে শবে বরাতের রাত বলে ঘোষণা করা হয়েছে ইসলামে।
আগামী ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে বাংলদেশে শবে বরাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিম্নে ইসলামে শবে বরাতের ইতিহাস, আমল ও গুরত্ব নিয়ে বিশদভাবে আলোচনা করা হলো।
হাদিসে শবে বরাত:
হাদিসে এসেছে “শাবান মাসের মধ্যরাতে (১৫ শাবান) আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন— কে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব।”(ইবনে মাজাহ, তিরমিজি প্রভৃতি)।
এই পবিত্র মহান রাতে মহান আল্লাহ আমাদের ক্ষমা করে দিতে চান। আমরা যদি এই রাতে ক্ষমা চাই পরম দয়ালু আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ ।
ইসলামে শবে বরাতের গুরুত্ব :
শবে বরাত মুসলমানদের জন্য এক বিশেষ দিন। এই দিনে ধর্মপ্রাণ মুসলমানরা নিজেকের কে অনেক পরিপাটি করে করেন এবং পাড়া মহল্লায় রুটি, মিষ্টি বিতরণ করে থাকেন। আল্লাহ আমাদের এই রাতে ক্ষমা করে দেন তাই আনন্দের রাত কে উৎসর্গ করতে বাড়ি বাড়ি মিষ্টি মুখ করার প্রচলন রয়েছে। শবে বরাত যেন মুসলমানদের ঘরে শান্তির বার্তা বয়ে আনে।
শবে বরাতের আমল সমূহ :
নফল নামাজ
১.কুরআন তিলাওয়াত
২. দোয়া
৩. তওবা ও ইস্তেগফার
৪ .দরুদ শরিফ
৫ . মৃতদের জন্য দোয়া ও কবর জিয়ারত
শবে বরাতের রাতে আমরা নিজেরা পাক পবিত্র হয়ে মসজিদে চলে যাব এবং নফল নামাজ পড়ে জিকির করে আল্লাহর শুকর আদায় করব।
শবে বরাতের গুরত্ব
নবী (সা.) বলেছেন,
“আল্লাহ তায়ালা শাবানের ১৫ তারিখ রাতে বান্দাদের প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতিত সবাইকে ক্ষমা করে দেন।”
(ইবনে মাজাহ, তিরমিজি)
দোয়া কাবুলের সুসময়। এই রাতে আল্লাহ সহজেই দোয়া কবুল করে থাকেন। অন্য সাধারণ সময়ের তুলনায় এই রাত কে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এই দিনে নফল রোজা রাখলে অনেক নেকী পাওয়া যায়।
শবে বরাতের বিশেষ দোয়া
মাগফিরাতের দোয়া
মহান আল্লাহর নিকট শবে বরাতের রাতে ক্ষমা চাওয়ার সময় আমরা এই দোয়াটি পড়ে আমল করব।
আরবি:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِعَفْوِكَ مِنْ عِقَابِكَ، وَأَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَأَعُوذُ بِكَ مِنْكَ، لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ، أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ
উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আ‘ঊযু বিআফওয়িকা মিন ‘ইকাবিকা, ওয়া আ‘ঊযু বিরিদোয়াকা মিন সাখতিক, ওয়া আ‘ঊযু বিকা মিনকা, লা উহসি সানাআন আলাইকা, আন্তা কামা আথনাইতা আলা নাফসিক।
বাংলা অর্থ:
হে আল্লাহ! আমি তোমার শাস্তি থেকে তোমার ক্ষমার আশ্রয় চাই, তোমার অসন্তোষ থেকে তোমার সন্তুষ্টির আশ্রয় চাই। আমি তোমার কাছেই আশ্রয় চাই। আমি তোমার প্রশংসা যথাযথভাবে করতে পারি না; তুমি যেমন নিজের প্রশংসা করেছ, তুমিই তেমন।
এই রাতে আমরা আল্লাহর নিকট ক্ষমা চাইব যেন আল্লাহ আমাদের ক্ষমা করে দেন।পরিশেষে বলা যায় এই রাত মুসলিম জাতির জন্য এক বিশেষ রাত। এই রাতে ইবাদতের পাশাপাশি মুসলিম ভ্রাতৃত্ব সংস্কৃতি ফুটে উঠে।