২০২৬- হজ্জ যাত্রীদের ভিসার আবেদন শুরু

২০২৬- হজ্জ যাত্রীদের ভিসার আবেদন শুরু
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

প্রতি বছর হাজারো ধর্মপ্রান মুসলমান বাংলাদেশ থেকে পবিত্র মক্কা নগরীতে আল্লাহর ঘর জিয়ারত করতে যায়। এ বছরের হজ্জের ভিসার আবেদন প্রক্রিয়া শুরু করে দিয়েছে সৌদি প্রশাসন। তাই যারা এ বছর হজে যাবেন অতি শিগগিরই আবেদন করে ফেলুন।

২০২৬ সালের হজে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সকল হজযাত্রীকে আগামী ২০ মার্চ ২০২৬-এর মধ্যে ভিসার আবেদন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।ভিসা আবেদনের আগে অবশ্যই সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা ও নির্ধারিত কেন্দ্র থেকে টিকা গ্রহণ করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে।

বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ বাধ্যতামূলক। 

এসব কার্যক্রম সম্পন্ন করে প্রাপ্ত ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে যেতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।এতে আরও জানানো হয়, হজযাত্রীদের সুবিধার্থে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার সময়সীমা ৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রবাসী ও দেশি সকল হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে সনদ সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।হজ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য হজের কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে।


সম্পর্কিত নিউজ