জেনে নিন হাদিসে বর্ণিত ছোট ১০টি দরুদ

জেনে নিন হাদিসে বর্ণিত ছোট ১০টি দরুদ
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত
  • Author, জাগরণ নিউজ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

নবীজির প্রতি দরুদ পড়া একটি বরকতময় আমল। এটি সবসময় এবং সর্বাবস্থায় করা যায়। হাদিসে বিশেষ কিছু সময় দরুদ পড়ার উৎসাহ দেওয়া হয়েছে। যেমন- দোয়ার শুরুতে, জুমার দিন, আজানের পর, মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময়, নবীজির নাম শুনলে, নবীজির নাম লেখার সময় সাথে দরুদ লেখা, অজুর পরে দরুদ, তাওবা-ইস্তেগফারের পরে দরুদ ইত্যাদি। হাদিসে বর্ণিত দরুদ ও সালামের শব্দ-বাক্যের প্রতি যত্নশীল হওয়া আমাদের কর্তব্য। এখানে হাদিসের আলোকে ছোট আকারের দশটি দরুদ তুলে ধরা হলো।

১. দোয়া: اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ،وَّأَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ
উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাক্বআদাল মুক্বাররাবা ঈনদাকা ইয়াওমাল ক্বিয়ামাহ।
অর্থ: হে আল্লাহ! মুহাম্মদ (স.)-এর প্রতি রহমত বর্ষণ করুন এবং কেয়ামত দিবসে তাঁকে সমাসীন করুন আপনার নৈকট্যপ্রাপ্ত আসনে।
(আলমুজামুল কাবির, তবারানি: ৪৪৮০; মুসনাদে আহমদ: ১৬৯৯১; ফাদলুস সালাত: ৫৫; মুসনাদে বাজজার: ২৩১৫; মাজমাউজ জাওয়ায়েদ: ১৭২৫৯)

২. দোয়া: اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُوْلِكَ، وَصَلِّ عَلٰى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ،وَالْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمَاتِ
উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা, ওয়াসাল্লি আলাল মু’মিনীনা ওয়াল মু’মিনাত ওয়াল মুসলিমীনা ওয়াল মুসলিমাত।
অর্থ: হে আল্লাহ! রহমত বর্ষণ করুন আপনার বান্দা ও রাসুল মুহাম্মদ (স.)-এর প্রতি এবং সকল মুমিন ও মুসলিম নর-নারীর প্রতি।
(সহিহ ইবনে হিব্বান: ৯০৩; আলআদাবুল মুফরাদ: ৬৪০; মুসতাদরাকে হাকেম: ৭৩৫২)

৩. দোয়া: اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّسَلِّمْ
উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াসাল্লিম।
অর্থ: হে আল্লাহ! মুহাম্মদ (স.)-এর ওপর রহমত ও শান্তি বর্ষণ করুন।
(মুসান্নাফে আব্দুর রাজ্জাক: ১৬৬৪; মুসনাদে আহমদ: ২৬৪১৬; জামে তিরমিজি: ৩১৪)

৪. দোয়া: اَلسَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهٗ
উচ্চারণ: আসসালামু আলাইকা আয়্যুহান নাবিয়্যু ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
অর্থ: আপনার ওপর শান্তি বর্ষিত হোক হে নবী! এবং বর্ষিত হোক আল্লাহর রহমত ও বরকত।
(সহিহ বুখারি: ৮৩১)

৫. দোয়া: صَلَّى اللهُ عَلَى النَّبِيِّ مُحَمَّدٍ
উচ্চারণ: সাল্লাল্লাহু আলান্নাবিয়্যি মুহাম্মাদিন।
অর্থ: আল্লাহ রহমত বর্ষণ করুন নবী মুহাম্মদ (স.)-এর প্রতি।
(সুনানে নাসায়ি: ১৭৪৬)

৬. দোয়া: اَللّٰهُمَّ اجْعَلْ صَلَوَاتِكَ وَبَرَكَاتِكَ عَلٰى آلِ مُحَمَّدٍ، كَمَا جَعَلْتَهَا عَلٰى آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ
উচ্চারণ: আল্লাহুম্মাজআল সালাতিকা ওয়াবারাকাতিকা আলা আ-লে মুহাম্মাদিন কামা জাআলতাহা আলা আ-লে ইবরাহীম, ইন্নাকা হামীদুম মাজীদ।
অর্থ: হে আল্লাহ! আপনার রহমত ও বরকত দান করুন মুহাম্মদ (স.)-এর পরিবারবর্গকে, যেরকম দান করেছেন ইবরাহিম (আ.)-এর পরিবারবর্গকে। আপনি নিঃসন্দেহে অতি প্রশংসিত, মহিয়ান।
(মুসান্নাফে ইবনে আবি শায়বা: ৮৭২৬; ফাদলুস সালাত: ৬৫)

৭. দোয়া: اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى‏ آلِ مُحَمَّدٍ
উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা মুহাম্মাদিন ওয়াআলা আ-লে মুহাম্মাদ।
অর্থ: হে আল্লাহ! আপনি রহমত ও প্রশান্তি অবতীর্ণ করুন মুহাম্মদ (স.)-এর উপর এবং তাঁর পরিবারবর্গের উপর।
(আলআযকার নাববি, পৃ. ১৭৭; আলকাউলুল বাদি’, পৃ. ৪০০)

৮. দোয়া: صَلّى اللهُ عَلٰى‏ النَّبِيِّ وَسَلَّمَ
উচ্চারণ: সাল্লাল্লাহু আলান্নাবিয়্যি ওয়াসাল্লাম।
অর্থ: রহমত ও শান্তি অবতীর্ণ হোক নবীজির ওপর।
(নাতাইজুল আফকার, ইবনে হাজার: ১/২৮৩; সহিহ)

৯. দোয়া: اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى آلِ إِبْرَاهِيْمَ، اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى آلِ إِبْرَاهِيْمَ
উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইবরাহীম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইবরাহীম।
অর্থ: হে আল্লাহ! আপনি মুহাম্মদ (স.)-এর উপর রহমত নাজিল করুন, যেমন রহমত নাজিল করেছেন ইবরাহিম (আ.)-এর পরিবারবর্গের উপর।
(সুনানে কুবরা, নাসায়ি: ৯৭৯৬)

১০. দোয়া: اَللّٰهُمَّ صَلِّ عَلٰى‏ مُحَمَّدٍ النَّبِيِّ الأُمِّيِّ
উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি।
অর্থ: হে আল্লাহ, আপনি উম্মী নবী মুহাম্মদ (স.)-এর উপর রহমত বর্ষণ করুন।
(আততারগিব ওয়াত তারহিব, কিওয়ামুস সুন্নাহ: ১৬৫৪; জিলাউল আফ্হাম, পৃ. ৮৮; আলকাউলুল বাদি’, পৃ. ৩৭৯)

 


সম্পর্কিত নিউজ