বিপদ থেকে বাঁচাতে পারে যে ১০টি কার্যকারী দোয়া

বিপদ থেকে বাঁচাতে পারে যে ১০টি কার্যকারী দোয়া
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত
  • Author, জাগরণ নিউজ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিপদ ও সংকট থেকে রক্ষা পাওয়ার জন্য কুরআন ও সুন্নায় অসংখ্য দোয়া ও আমলের কথা উল্লেখ রয়েছে। এসব দোয়া শুধু বর্ণনার মধ্যেই সীমাবদ্ধ নয়; নবি-রাসুলদের জীবন থেকে শুরু করে অসংখ্য নেককার মানুষের বাস্তব জীবনে তা পরীক্ষিত ও কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে।

এ কারণে বিপদ, দুঃখ কিংবা সমস্যার মুখে পড়লে একজন মুমিন মুসলমানের হতাশ হওয়ার কিছু নেই। মহান আল্লাহ তাআলার ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে এসব দোয়ার নিয়মিত আমল করলে বিপদ থেকে মুক্তি লাভ করা সম্ভব। কুরআন ও হাদিসে বর্ণিত বিপদ ও সমস্যা থেকে উত্তরণের জন্য বিশেষভাবে কার্যকর ১০টি দোয়া নিচে তুলে ধরা হলো-

সুরা আল-ফাতেহা
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ - الرَّحْمَنِ الرَّحِيمِ - مَالِكِ يَوْمِ الدِّينِ - إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ - اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ - صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

এই সুরার একাধিক নাম রয়েছে। এর মধ্যে আল-কাফিয়া অর্থ যথেষ্টকারী এবং আশ-শাফিয়া অর্থ আরোগ্যকারী উল্লেখযোগ্য। আল্লাহর গুণ ও প্রশংসায় পরিপূর্ণ এই সুরা দ্বারা ঝাড়-ফুঁক করার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত।

اَللهُ... اللهُ رَبِّىْ لَا اُشْرِكُ بِهِ شَيْئًا
উচ্চারণ: আল্লাহু… আল্লাহু রাব্বি; লা উশরিকু বিহি শাইআ।
অর্থ: হে আল্লাহ, তুমিই আমার প্রভু। আমি তোমার সঙ্গে কাউকে শরিক করি না। (আবু দাউদ)

لَا اِلَهَ اِلَّا اَنْتَ سُبْحَانَكَ اِنِّى كَنْتُ مِنَ الظَّالِمِيْنَ
উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন।
অর্থ: হে আল্লাহ, তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। (তিরমিজি)

দুঃখ-কষ্ট, বিপদ ও দুশ্চিন্তার সময় পড়ার জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দোয়াটি পড়তে উৎসাহ দিয়েছেন তা হলো-
حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيْل – نِعْمَ الْمَوْلِى وَ نِعْمَ النَّصِيْر
উচ্চারণ: হাসবুনাল্লাহু ওয়া নি‘মাল ওয়াকিল; নি‘মাল মাওলা ওয়া নি‘মান নাসির।
অর্থ: আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। তিনি উত্তম অভিভাবক ও উত্তম সাহায্যকারী।

لَا حَوْلَ وَلَا قُوَّةَ إلَّا بِالله
উচ্চারণ: লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
অর্থ: আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই। হাদিসে একে জান্নাতের গুপ্ত ভাণ্ডারগুলোর একটি বলা হয়েছে।

أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ
উচ্চারণ: আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি।
অর্থ: আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, এবং আমি তাঁর কাছেই তওবা করছি।

لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ...
অর্থ: আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি মহান ও সহনশীল। তিনি আসমান, জমিন ও মহান আরশের মালিক। (বুখারি)

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ...
অর্থ: হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ, অপারগতা ও অলসতা, কৃপণতা ও ভীরুতা, ঋণের ভার ও মানুষের দমন-পীড়ন থেকে। (বুখারি, মুসলিম, তিরমিজি)

يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ
উচ্চারণ: ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আসতাগিস।
অর্থ: হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের মাধ্যমে আপনার কাছে সাহায্য চাই। (তিরমিজি)

اَللّهُمَّ رَحْمَتَكَ أَرْجُوْ فَلَاتَكِلْنِىْ اِلَي نَفْسِيْ طَرْفَةَ عَيْنٍ...
অর্থ: হে আল্লাহ, আমি তোমার দয়া প্রত্যাশা করি। তুমি আমাকে এক মুহূর্তের জন্যও আমার নিজের ওপর ছেড়ে দিও না। বরং আমার সব বিষয় তুমি ঠিক করে দাও। তুমি ছাড়া কোনো উপাস্য নেই। (আবু দাউদ)

আল্লাহ তাআলা যেন মুসলিম উম্মাহকে এসব দোয়া বেশি বেশি আমল করার তাওফিক দান করেন এবং সব ধরনের বিপদ ও সমস্যা থেকে হেফাজত করেন। আমিন।


সম্পর্কিত নিউজ