{{ news.section.title }}
জামায়াত পাকিস্তানও চায়নি, বাংলাদেশও চায়নিঃ বিএনপি মহাসচিব
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বিএনপি মহাসচিব ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলাম নিয়ে মন্তব্য করেছেন, “জামায়াতে ইসলাম শুধু ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেনি, ইতিহাস বলছে তারা ১৯৪৭ সালে পাকিস্তানেরও বিরোধিতা করেছিল। তারা পাকিস্তানও চায়নি, বাংলাদেশও চায়নি।“
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে এক নির্বাচনি পথসভায় ঠাকুরগাঁওয়ের গড়েয়া বাজারে তিনি এই মন্তব্য করেন।
সভায় মির্জা আলমগীর বলেন, “অনেক মানুষ এসব ইতিহাস জানেন না। বইপত্রে এর সুস্পষ্ট প্রমাণ রয়েছে। যে দল বাংলাদেশ রাষ্ট্রকেই বিশ্বাস করেনি, তারা কী এই দেশকে নিরাপদে রাখতে পারবে? তারা যদি ক্ষমতায় যায়, তাহলে কী এ দেশের মানুষ ভালো থাকবে?”
তিনি যোগ করেন, “যে দল অতীতে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এখনো সে ভূমিকার জন্য ক্ষমা চায়নি, এমন দলকে সমর্থন করা যায় না। আমরা বারবার বলছি, যারা বাংলাদেশের ক্ষতি করেছে, তাদের কখনো ভোট দেওয়া উচিত নয়।“
উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দাবির উত্তরে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম বলেন, “কোনো এলাকা তখনই উন্নত হয়, যখন সেই এলাকা থেকে একটি ভালো, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি হয়। নেতৃত্ব ভালো হলে উন্নয়ন আসবেই।“