{{ news.section.title }}
নারীরা কখনও জামায়াতের প্রধান হতে পারবে না- জামায়াত আমির
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
সংবাদ এজেন্সি আল জাজিরা জামায়াতের আমির শফিকুর রহমানের সাক্ষাৎকার নিয়েছেন। যেখানে প্রথম ১১ মিনিট তিনি জামাত ক্ষমতায় আসলে দেশে ইসলামি আইন জারি হবে কিনা, তাদের দলে নারীদের কি অবস্থান- এসব নিয়ে কথা বলেছেন। আমরা সেসব কথার বাংলায় অনুবাদ করেছি। চলুন ওনার উত্তর দেখা যাক।
আপনারা জিতলে কি বাংলাদেশে ইসলামিক আইন জারি হবে?
- ভবিষ্যতে মানুষ যা ভাল মনে করে তাই করবে। ওটা মানুষের ব্যাপার।
কিন্তু অন্যরাতো, মানে আপনার দলের নেতারাতো বিভিন্ন জায়গায় এসব বলছে?
-আপনি শুধু পার্টির প্রধানের কথা শুনুন। অন্যরা কি বলছে সেটা ব্যাপার না। পার্টির প্রধান কি বলে ওটাই আসল। ওতে যদি দেশের উপকারে আসে, তাহলে সংসদ সেটা ঠিক করবে।
আপনি বলেছেন যে, আপনি নারীদেরকে সম্মান করেন। তাহলে একটু বলুন যে, আপনারা এবারের ইলেকশনে কয়জন নারীকে নমিনেশন দিয়েছেন?
-একজনও না। কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছি এবং তারা জিতেছেও।
মানে এই নির্বাচনে আপনারা একজন নারীকেও নমিনেশন দেননি?
-না একজনও না। অন্য দলও যে খুব বেশি দিয়েছে সেটা আপনি দেখাতে পারবেন না। কারণ এটা বাংলাদেশের কালচার। আমরা এরজন্য প্রস্তুতি নিচ্ছি।
কিন্তু তারাতো অল্প কিছু হলেও দিয়েছে। আপনাাদের মত শূণ্য না। আপনারা একজনকেও দিলেন না কেনো?
- আমি অলরেডি উত্তর দিয়েছি। আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি! এটাতো একদিনে হয়ে যাবে না! আমরা এ বিষয়ে নারীকে অসম্মান করিনা।
যদি কখনো কোনো নারী চায় যে সে জামাতের প্রধান হবে, আপনার পদে বসবে, সেটা কি সম্ভব?
-না। এটা সম্ভব না। কারণ আল্লাহ প্রত্যেককে আলাদাভাবে বানিয়েছে। আমরা পুরুষরা কখনোই বাচ্চা পালতে পারবেনা। আমরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াতে পারবোনা। এটা আল্লাহর দান। যেটা আল্লাহ বানাইছে ওটা আমরা পাল্টাতে পারবোনা।
আমি আপনার কথা বুঝতে পারছিনা। নারী যদি পরিবার চালাতে পারে, সে যদি বাচ্চা পালতে পারে, তাহলে জামাতের প্রধান হতে পারবেনা কেনো?
-এমন কিছু জিনিস আছে যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবেনা। তাদের অনেক সীমাবদ্ধতা আছে। আপনি জানেন সেটা।
না আমি আসলে জানিনা...
-কেনো জানেন না সেটা আপনি? মা বাচ্চা পয়দা করার পর যে দায়িত্ব পালন করে সেটা কি আপনি পারবেন? নেভার। আল্লাহ সব ভাল জানেন।
কিন্তু গত তিন দশকতো দেশে নারী প্রধানমন্ত্রী ছিল। তারা কি দেশ চালায়নি?
-আমরা তাদেরকে অসম্মান করছিনা। আমাদের তাতে অসুবিধা নাই।
মেয়েরা প্রতিষ্ঠান চালাচ্ছে না? তারা কত প্রতিষ্ঠানের প্রধান না? তাহলে দেশ চালাতে পারবেনা কেনো?
-পৃথিবীর অধিকাংশ দেশ নারীদেরকে এ পদে যোগ্য মনে করেনা।শারীরিকভাবেই এটা সম্ভব না। এটাই সত্য।
নানা দেশের প্রধানইতো নারী!!
-অল্প কয়েকটা দেশে।
মজারতো! আপনি বিএনপির পার্ট ছিলেন আগে, যেখানে খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল। আপনি কি মনে করেন না যে উনি ভাল কাজ করেছে?
-ইয়েস। এটা আমাদের সিদ্ধান্ত না। ওটা ওদের পার্টির সিদ্ধান্ত।