যে স্লোগান দিবে সে গুপ্ত :তারেক রহমান

যে স্লোগান দিবে সে গুপ্ত :তারেক রহমান
  • Author, জাগরণ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুত্র বিএনপির নব নির্বাচিত চেয়ারপার্সন তারেক রহমান দেশের জেলায় জেলায় নির্বাচনী পথসভা করছেন। ২০ তারিখ থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণার শুরুর প্রথমদিনেই বাজিমাত করেছিল তারেক রহমান। প্রথম দিনের সিলেট থেকে শুরু হওয়া পথসভা শেষ হয় নারায়নগঞ্জে রাত ৪ টায়।এরপর দুদিন ঢাকার বিভিন্ন স্থানে করেছেন নির্বাচনী পথসভা,জনসভা।কথা বলেছেন তরুণদের সাথে। আজ ২৫ জানুয়ারি চট্টগ্রামের জনসমুদ্রের সামনে তারেক রহমান আগামীর পরিকল্পনা গুলো তুলে ধরেন। একই দিনে একাধিক জেলায় নির্বাচনী জনসভা শেষ করেন তিনি।

ফেনির জনসভায় বক্তব্যকালীন সময়ে বার বার নেতাকর্মীদের স্লোগান বক্তব্য প্রদানে ব্যঘাত ঘটানোয় তারেক রহমান মজার ছলে মন্তব্য করেন, "যে স্লোগান দিবে ,তোমার নাম গুপ্ত হবে এখন থেকে" তারেক রহমান আরো বলেন, "এ ভাই স্লোগান দিসনা, স্লোগান দিয়ে কোনো ফায়দা হবে না।আর যে স্লোগান দিবে আমি বুঝে নিবো সে এখানে ডিস্টার্ব করার জন্য আসছে।" সভায় তারেক রহমান বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে সমস্যা সমাধানের জন্য আমরা কাজ শুরু করব। কথা একটাই, আমাদের দেশ গড়তে হবে। এই দেশ যদি আমরা না গড়তে পারি, ভবিষ্যৎ ধ্বংস হবে। ভবিষ্যৎ গড়ে তুলতে পারব না। এই দেশ আমার–আপনার–সকলের শেষ ঠিকানা। এই দেশেই আমাদের জন্ম, এই দেশেই আমাদের মৃত্যু। এই দেশই আমাদের প্রথম ঠিকানা, এই দেশই আমাদের শেষ ঠিকানা। সে জন্য এই দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।’

 

তিনি আরো বলেন, ‘এইবার ভোটের দিন যাঁরা যাঁরা তাহাজ্জুদ পড়েন না, তাঁরাও তাহাজ্জুদ সময় ঘুম থেকে উঠতে হবে। যাঁরা তাহাজ্জুদ পড়েন, তাঁরা নামাজ শেষে ভোটকেন্দ্রে চলে যাবেন। ভোটকেন্দ্রের সামনে জামাত করে ফজরের নামাজ আদায় করবেন। সকাল সাতটার পর ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন। ভোট শেষে হিসাব-নিকাশ করে তারপর ঘরে ফিরবেন। কেউ হিসাব বুঝে নেওয়া ছাড়া ঘরে ফিরবেন না। এই দেশের মানুষের সঠিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ।’

 

 

 

 


 


সম্পর্কিত নিউজ