{{ news.section.title }}
হাসিনা-রেহানা-টিউলিপের মামলার রায় আগামীকাল
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায় আগামীকাল সোমবার ঘোষণা করা হবে। ঢাকা মহানগর দায়রা জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম গত ২৫ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজকের তারিখ নির্ধারণ করেন।
মামলার নথি অনুযায়ী, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের উপপরিচালক সালাহউদ্দিন গত ১৩ জানুয়ারি প্রাথমিক মামলা দায়ের করেন। প্রথমে শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৫ জনকে আসামি করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে আরও দুইজনকে যুক্ত করে মোট ১৭ জনের বিরুদ্ধে গত ১০ মার্চ চার্জশিট দাখিল করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের সাবেক ও বর্তমান বিভিন্ন পদস্থ কর্মকর্তা- মোঃ সাইফুল ইসলাম সরকার, পুরবী গোলদার, অলিউল্লাহ, কাজী ওয়াছি উদ্দিন, আনিছুর রহমান মিঞা, খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, নুরুল ইসলাম, মাজহারুল ইসলাম ও নায়েব আলী শরীফ। তদন্ত পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে আসামি করা হয়।
এই মামলায় মোট ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। আগামীকাল আদালতের রায়ে পরবর্তী আইনগত পরিণতি নির্ধারিত হবে।