{{ news.section.title }}
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুল পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দুটি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপ–প্রধানমন্ত্রী ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের একজন কর্মকর্তা গুলশানে চেয়ারপার্সন কার্যালয়ে ফুলের তোড়া আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।