প্রথমবার ভোট দিলো প্রবাসীরা কয় লাখ ভোট দেশে এসে পৌঁছালো ?

প্রথমবার ভোট দিলো প্রবাসীরা  কয় লাখ ভোট দেশে এসে পৌঁছালো  ?
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

প্রায় ২ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে । ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান আয়োজনে সাড়া দিয়েছে লক্ষাধিক প্রবাসী।

 ইতিমধ্যে দেশে পৌঁছেছে প্রায় দুই লাখ পোস্টার ব্যালট।সোমবার (২ ফেব্রুয়ারী) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক 'ওসিভি-এসডিআই' প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, ইতিমধ্যে ১ লাখ ৯৪  হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।

তিনি আরও বলেন, 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।'উল্লেখ্য প্রবাসীদের ভোট দেওয়ার জন্য নির্বাচন কর্তৃপক্ষ 'পোস্টাল ভোট বিডি' নামের অ্যাপ চালু করেছে। সোমবার বেলা ১১টা পর্যন্ত নিবন্ধনকারীদের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের নিকট পৌঁছেছে।


এর মধ্যে ব্যালট গ্রহণ করেছে ৫ লাখ ২২ হাজার ৩১৫ জন প্রবাসী।শেষ হিসাব পর্যন্ত ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন নিবন্ধনকারী ভোটদান সম্পন্ন করেছেন। ৪ লাখ ১৮ হাজার ৯৬২ জন প্রবাসী তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাক বাক্সে জমাদিয়েছেন।
এছাড়া বিডি পোস্ট কর্তৃক ১,৮৫৯ টি ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়েছে।

তাছাড়া, বিদেশের পাশাপাশি নির্বাচন কমিশন (ইসি) দেশের অভ্যন্তরেও (আইসিপিভি) ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে। এখন পর্যন্ত সারা দেশে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন নিবন্ধনকারীদের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

শেষ হিসাব অনুযায়ী, ৫৮ হাজার ৭৯৭ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৪৩ হাজার ৩১৯ জন ভোটদান সম্পন্ন করেছেন এবং ২৯ হাজার ৩৩৪ জন তাদের ব্যালট ডাক বাক্সে জমা দিয়েছেন।


সম্পর্কিত নিউজ