{{ news.section.title }}
আওয়ামী লীগের সব কর্মী অপরাধী নন: বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ ফয়সল
- Author, হবিগন্জ প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নিয়ে বিতর্কিত মন্তব্য করে আবারো আলোচনায় বিএনপি মনোনীত আরো এক সংসদ সদস্য প্রার্থী।হবিগন্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ ফয়সল মন্তব্য করেন , আওয়ামী লীগের সাধারণ কর্মীরা সবাই অপরাধী নন। আওয়ামীলীগের ভেতর অনেক নিরীহ মানুষ রয়েছেন ,যারা কোনো অপরাধ জুলুম ,নির্যাতন, অন্যায়ে জড়িত ছিলেন না।
বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত সৈয়দ মো: ফয়সল মাধবপুর ও চুনুরাঘাটে নির্বাচনী প্রচারণা ও সভায় বলেন, যারা ক্ষমতার অপব্যবহার করে মানুষকে নির্যাতন করেছেন, লুটপাট করেছেন বা অত্যাচার চালিয়েছেন– সেই দায় তাদেরই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। একজনের অপরাধের বোঝা অন্যের কাঁধে চাপানো গ্রহণযোগ্য নয়। ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সবাই সমান নাগরিক মর্যাদা নিয়ে বসবাস করবে। কারও প্রতি যেন কোনো ধরনের অন্যায় বা নির্যাতন না হয়। নিরীহ আওয়ামী লীগ সমর্থকদের ওপর কোনো জুলুম হলে বিএনপি তা প্রতিহত করবে।
তিনি আরো বলেন, রাজনীতি হওয়া উচিত সম্প্রীতির, প্রতিহিংসার নয়। দল-মত, ধর্ম ও জাতি নির্বিশেষে সবাইকে একসঙ্গে নিয়ে মাধবপুর-চুনারুঘাটকে উন্নত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন সৈয়দ ফয়সল। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এলাকায় বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি তাদের তুলনা করেন অতিথি পাখির সঙ্গে। তিনি বলেন, ওরা শীতে আসে, গরমে চলে যায়; মাটি ও মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। ৫ আগস্ট সরকার পতনের পর মাধবপুর ও চুনারুঘাটে যাতে কোনো নিরীহ মানুষের ওপর অন্যায়, জুলুম বা লুটতরাজ না হয়– সেজন্য বিএনপি নেতাকর্মীরা মাঠে থেকে পরিস্থিতি সামাল দিয়েছেন। বিএনপি সবসময় আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।