{{ news.section.title }}
যেকারণে বহিষ্কার হলো যুবদলের ৮ নেতা
- Author, জেলা প্রতিনিধি ,ঝিনাইদহ
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বহিষ্কারের হিরিক লেগেছে। গতো ২ সপ্তাহে শতাধিক নেতাকে বহিষ্কার করেছে দলটি। নির্বাচনীয় আসন ঝিনাইদহ ৪ এ দলীয় সীদ্ধান্ত না মানায় কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের ৮ নেতাকে আজ বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কার পত্রে উল্লেখ করা হয়, কা লীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুজা উদ্দিন আহমেদ পিয়াল, যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটো, মনজুরুল হক খোকা, মোহাম্মদ আলী, কালীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, আব্দুল লতিফ, ইমরানসহ সংশ্লিষ্টদের প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই আদেশ অনুমোদন করেছেন।
বহিষ্কারের বিষয়ে সুজা উদ্দিন আহমেদ পিয়াল বলেন, “আমি বহিষ্কারের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত হয়েছি। ঝিনাইদহ-৪ আসনে দলের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় আমার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি আরো বলেন, ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেখলাম। এখনো বহিষ্কার করার কোনো চিঠি হাতে পাইনি।