{{ news.section.title }}
পল্লবীতে মুদি দোকানদারকে গুলি করে ১৭ হাজার টাকা ছিনতাই
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে মুহাম্মদ হোসেন দীপু (৪৬) নামে এক মুদি দোকানদার গুলিবিদ্ধ হয়েছেন। এবং তার কাছে থাকা ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ওই দুর্বৃত্তরা।
রাজধানীর পল্লবী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মুহাম্মদ হোসেন দীপু (৪৬) নামে এক মুদি দোকানদার আহত হয়েছেন। তার স্ত্রী আফরোজা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে পল্লবী থানার ৫ নম্বর রোডের ১২ নম্বর সেকশনের এক নম্বর বাসার নিচে দাঁড়িয়েছিল মুহাম্মদ হোসেন। এ সময় অজ্ঞাত তিনজন মুখোশধারী মোটরসাইকেলে এসে তার বাম পায়ে হাঁটুর উপরে গুলি করে।
ঘটনার পর দুর্বৃত্তরা তার কাছে থাকা ১৭ হাজার টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে গুলিবিদ্ধ দীপুকে গুরুতর আহত অবস্থায় সকাল সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আজ সকালের দিকে বাম পায়ে হাঁটুর উপরে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি পল্লবী থানা পুলিশকে অবহিত করেছি।’