২৪ ঘণ্টার না পেরোতেই স্বর্ণের ভরিতে বাড়ল ১৬ হাজার ২১৩ টাকা

২৪ ঘণ্টার না পেরোতেই স্বর্ণের ভরিতে বাড়ল ১৬ হাজার ২১৩ টাকা
  • Author, জাগরণ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিয়ের বাজারে ছেলেদের নানান খরচের সাথে সাথে সবচেয়ে বড় খরচটি করতে হয় নববধুর স্বর্ণ কিনতে।দেশের বাজারে চাকুরিজীবী ছেলে ছাড়া বাকীদের বিয়েতে নানারকম বাঁধার কথা আমরা জানতে পেরেছি একাধিক গবেষণায়।নতুন করে দফায় দফায় স্বর্ণের দাম বৃদ্ধি আরো একবার বিয়ে করতে চাওয়া তরুণদের কপালে হাত পড়ল।

এবার ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। মুল্যবৃদ্ধির আগে গতোকাল স্বর্ণের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের মুল্য ছিলো ভরি প্রতি ২ লাখ ৭০ হাজার টাকা। একই দিনে ২১ ক্যারেট স্বর্ণের মুল্য ছিলো ভরি প্রতি ২ লাখ ৫৮ হাজার টাকা।

স্বর্ণ মুল্য বৃদ্ধির বিষয়টি জাগরণ নিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  বাজুসের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোমবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বৃহস্পতিবার (২৯জানুয়ারি) থেকে দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। 

 

 

 

 

 

 


 


সম্পর্কিত নিউজ