নির্বাচনের আগে ১১৮ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

নির্বাচনের আগে ১১৮ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বর্তমানে প্রশাসনে ২৮৫ জন অতিরিক্ত সচিব কর্মরত রয়েছেন। নতুন পদোন্নতি পাওয়া ১১৮ জনকে নিয়ে অতিরিক্ত সচিবের মোট সংখ্যা দাঁড়াল ৪০৩ জনে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রশাসনে অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা মাত্র ২১২টি।

তবে হঠাৎ কেন এই সরকার নির্বাচনের আগে ১১৮ জন কে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছেন এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। মেয়াদের একেবারে শেষ পর্যায়ে এসে নির্বাচনের আগে ১১৮ জন যুগ্ম সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। যা আগে কখনো এমনটা হয়নি বাংলাদেশের ইতিহাসে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। পদোন্নতির পর রেওয়াজ অনুযায়ী তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে তাকে যোগদানপত্র দাখিল করতে হবে। জনপ্রশাসন সচিবের কাছে সরাসরি বা ইমেইলে যোগদানপত্র দাখিল করতে হবে।'

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, পদোন্নতি পাওয়া কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করা হয়েছে। অর্থাৎ কারোর বিরোদ্ধে বিশেষ কোন অভিযোগ প্রমানিত হলে সরকার তাঁকে বাতিল করতে পারে।বর্তমানে প্রশাসনে ২৮৫ জন অতিরিক্ত সচিব কর্মরত রয়েছেন। নতুন পদোন্নতি পাওয়া ১১৮ জনকে নিয়ে অতিরিক্ত সচিবের মোট সংখ্যা দাঁড়াল ৪০৩ জনে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রশাসনে অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা মাত্র ২১২টি। 

পদের চেয়ে কর্মকর্তার সংখ্যা বেশি হওয়ায় পদোন্নতি পাওয়া বেশির ভাগ কর্মকর্তাকে তাদের আগের পদেই (ইনসিটু) দায়িত্ব পালন করতে হবে উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের মাধ্যমেই বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হবে। 


সম্পর্কিত নিউজ