ভারত থেকে দেশে এলো ১২৫ টন বিস্ফোরক, রাখা হয়েছে পুলিশি পাহারায়!

ভারত থেকে দেশে এলো ১২৫ টন বিস্ফোরক, রাখা হয়েছে পুলিশি পাহারায়!
  • Author, জাগরণ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

ভারতের পেট্রোপোল স্থলবন্দর হয়ে ৮ ট্রাক বিস্ফোরক দেশে এলো।বেনাপোল স্থলবন্দর হয়ে ৮টি ট্রাক গতোকাল বিকেলে প্রবেশ করেছে দেশে। দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনি থেকে পাথর উত্তোলন ও খনন কার্যক্রম পরিচালনার জন্য বিস্ফোরক দ্রব্যের এই বিশাল চালানটি আমদানি করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড।বিস্ফোরক আমদানি হওয়ায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছিলো। ভারতের ‘সুপার সিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড থেকে আমদানী করা হয় এসব বিস্ফোরক।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন রেজা জানান, বিস্ফোরক বোঝাই ভারতীয় ট্রাকগুলো বর্তমানে বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে পুলিশি পাহারায় রাখা হয়েছে। কাস্টমস হাউসে আমদানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার পর আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ের মধ্যে কঠোর নিরাপত্তায় এই চালানটি দিনাজপুরের মধ্যপাড়া খনি প্রকল্পে পাঠানো হবে।

বিস্ফোরক আমদানির বিষয়ে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম রেজা জানান, বিস্ফোরক দ্রব্যসহ ট্রাকগুলো বর্তমানে বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে পুলিশি পাহারায় রাখা হয়েছে। কাস্টমস হাউসে আমদানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার পর আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ের মধ্যে কঠোর নিরাপত্তায় এই চালানটি দিনাজপুরের মধ্যপাড়া খনি প্রকল্পে পাঠানো হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 


সম্পর্কিত নিউজ