প্যারোলে মুক্তির আবেদনই করেনি সাদ্দামের পরিবার!

প্যারোলে মুক্তির আবেদনই করেনি সাদ্দামের পরিবার!
  • Author, জাগরণ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

পলাতক আসামী ও সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের ডান হাত হিসেবে পরিচিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি সাদ্দামের স্ত্রী আত্মহত্যা করে গতোকাল। আত্মহত্যা করার আগে নিজের সন্তানকে তিনি হত্যা করেন।

পরিবারের পক্ষথেকে বাগেরহাট জেলা প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয় প্যারোলে মুক্তির বিষয়ে। জেলাপ্রশাসন জানায় যেহেতু সাদ্দাম যশোর জেলা কারাগারে বন্দি তাই বিষয়টি যশোর জেলা প্রশাসন দেখবে।সাদ্দামের ও তার নিহত স্ত্রীর পরিবার থেকে জানানো হয়, সময় স্বল্পতার কারণে আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিই।শেষবারের মতো জেল গেটে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখানো হবে" ।সেই মোতাবেক স্ত্রী ও সন্তানের মরদেহ যশোর জেলা কারাগারে নেওয়া হলে কারাগার কর্তৃপক্ষ মরদেহ দুটি সহ পরিবারের ৬ জনকে কারাগারের ভিতরে প্রবেশ করতে দেন।কিচ্ছুক্ষণ মরদেহ ভিতরে থাকে, আসামী সাদ্দাম মরদেহ দেখার পরে কারাগার থেকে মরদেহ নেওয়া হয় দাফনের জন্য।


এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানান রকম সমালোচনা ছড়াতে থাকে। সরকারের সমালোচনা করে মানুষজন মন্তব্য করে প্যারোলে মুক্তি দেওয়া উচিত ছিলো, সরকারের মানবিক হওয়া উচিত ছিলো। সংশ্লিষ্ট বিষয়টি জানতে আমরা যশোর জেলা কারাগারে কথা বলি। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন, কারাফটকে লাশ নিয়ে আসার পর আমরা ৬ জনকে প্রবেশ করতে দিই। সাধারণত অনুমতি না নিলেও কোনো কারাবন্দির স্বজন মারা গেলে, তার মরদেহ যদি স্বজনরা কারাফটকে আনেন, তাহলে আমরা মানবিক দিক বিবেচনা করে দেখতে দেই।

 

 

 

 

 

 

 

 

 

 


 


সম্পর্কিত নিউজ