এবারের নির্বাচনে কঠিন সব নিয়ম-কানুন অমান্য করলেই হবে জেল-জরিমানা

এবারের নির্বাচনে কঠিন সব নিয়ম-কানুন অমান্য করলেই হবে জেল-জরিমানা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

অতীতের সমস্ত নির্বাচন কে পিছনে ফেলে এবারের নির্বাচনে এসেছে বিশাল পরিবর্তন যা প্রার্থী, কর্মী ও সাধারণ জনগণ সবাই বাধ্যতামূলক মানতে হবে। নির্বাচন কমিশন  'সংসদ নির্বাচন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫' এবং এর সংশোধনীতে কঠিন সব নির্দেশনা দিয়েছেন। এবারের নির্বাচনের নিয়ম গুলো নিম্নে উল্লেখ করা হলো।

কেউ কোন রকম ভুল করলেই প্রার্থিতা বাতিল বা জেল-জরিমানা হতে পারে। তাই প্রার্থী, কর্মী এবং সাধারণ ভোটার সবার জন্য নতুন নিয়মগুলো তুলে ধরা হলো। 
১. পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধ - বিশেষ করে দেওয়ালে, পিলারে বা গাছে কোনো প্রকার পোস্টার লাগানো সমপূর্ণ নিষিদ্ধ। পোস্টার লাগালেই আচরণবিধি লঙ্ঘন হবে । 
২. ব্যানার: সাইজ কত হবে? ম্যাটেরিয়াল কী? পোস্টার নেই, তাই ব্যানারই  সবার ভরসা। তবে নিয়মগুলো খেয়াল করুন সবাই। 
     ব্যানারের  রঙ: ব্যানার অবশ্যই সাদা-কালো হতে হবে । রঙিন ব্যানার শুধুমাত্র ইন্টারনেটে/ডিজিটাল মাধ্যমে ব্যবহার করতে পারবে।
     - ব্যানারের সাইজ: ব্যানারের মাপ  কোনোভাবেই ১০ ফুট × ৪ ফুট (দৈর্ঘ্য ১০ ফুট, প্রস্থ ৪ ফুট) এর বেশি করতে পারবে না  ।
     -উপাদান: প্লাস্টিক, পিভিসি (PVC) বা লেমিনেটেড ব্যানার সম্পূর্ণ নিষিদ্ধ এবারের নির্বাচনে। শুধুমাত্র কাপড় বা চটের ব্যানার তৈরীকরতে পারবে ।
     -কোথায়  কোথায় লাগানো যাবে: দেওয়ালে বা গাড়িতে সাঁটানো যাবে না, তবে ঝুলিয়ে রাখা যাবে (ঝোলানোর ক্ষেত্রেও অন্যের ব্যানারের ওপর লাগানো যাবে না) ।
৩. বিলবোর্ড: আমাদের আসনে কয়টি লাগানো যাবে? সবচেয়ে বেশি কনফিউশন যেখানে। নির্বাচন কমিশন বলছে, বিলবোর্ড লাগানো যাবে সমগ্র নির্বাচনী এলাকায় ২০টি অথবা প্রত্যেক ইউনিয়ন/পৌরসভার ওয়ার্ড প্রতি ১টি; যেটি সংখ্যায় বেশি হয় ।
(আমাদের ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে ৩১ টি লাগানো যাবে)
     -বিলবোর্ড সাইজ কেমন হবে?  সর্বোচ্চ ১৬ ফুট × ৯ ফুট  হবে । 
     -স্থান: জনচলাচলে বা যানবাহনে বিঘ্ন ঘটে এমন কোথাও লাগানো যাবে না ।
৪. লিফলেট বা হ্যান্ডবিল
     -সাইজ: সর্বোচ্চ A4 সাইজ (৮.২৭ ইঞ্চি × ১১.৬৯ ইঞ্চি) হতে হবে ।
     -রঙ: অবশ্যই সাদা-কালো হবে ।
৫. প্রার্থীর ছবি ও প্রতীক ব্যানার বা লিফলেটে প্রার্থীর নিজের ছবি এবং দলীয় প্রধানের ছবি (Portrait আকারে) ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না । ছবির সাইজ ৬০ সে.মি. × ৪৫ সে.মি. এর বেশি  করা যাবে না ।
৬. ক্যাম্প বা অফিস এবং আপ্যায়ন
     -প্রতিটি ইউনিয়নে বা পৌরসভার ওয়ার্ডে মাত্র ১টি নির্বাচনী ক্যাম্প করা যাবে ।
     -ক্যাম্পে ভোটারদের চা, পান, বিড়ি বা কোনো কোমল পানীয়/খাবার খাওয়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ।
৭. মাইকিং ও শোডাউন
     -সময়: মাইক বাজানো যাবে শুধুমাত্র দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ।
     -মিছিল: বাস, ট্রাক, মোটরসাইকেল বা পিকআপ নিয়ে কোনো প্রকার মিছিল বা শোডাউন করা যাবে না । মশাল মিছিলও নিষিদ্ধ এবারের নির্বাচনে ।
৮. দেওয়াল লিখন ও তোরণ
     -কোনো প্রকার দেওয়াল লিখন বা আঁকাআঁকি করা যাবে না ।
     -রাস্তায় কোনো গেইট বা তোরণ নির্মাণ করা যাবে না ।

 

সম্পর্কিত নিউজ