{{ news.section.title }}
নতুন দলের নাম চূড়ান্ত, কোর কমিটিতে কারা?
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
নয়া রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নীল আশা জাগিয়ে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দলের। আগামীকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদের সামনে বড় জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত এ রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে। দল গঠনকে সামনে রেখে সবাই ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতারা। আনুষ্ঠানিক ঘোষণার আগে চূড়ান্ত করা হয়েছে দলের নাম ও কেন্দ্রীয় কমিটি। তবে কেন্দ্রীয় কমিটির কিছু পদ নিয়ে এখনো ঘষামাজা চলছে দলের অত্যন্ত গভীরে । কেন্দ্রীয় কমিটিতে সব , জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠীর উপস্থিতি নিশ্চিত করতে সরব একটি অংশ। বিশেষ করে গণ-অভ্যুত্থানের অন্যতম শক্তি নারীদের গুরুত্বপূর্ণ পদে না রাখা নিয়েও আলোচনা-সমালোচনা হচ্ছে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের অভ্যন্তরে। এ ছাড়াও শীর্ষ পদ নিয়ে টানাপড়েনের মধ্যে কেন্দ্রীয় কমিটি থেকে নিজেদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রআন্দোলনের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা।
এদিকে নতুন দলের সদস্য সচিব পদ নিয়ে টানাপড়েনের কারণে নিজেদের দল থেকে সরিয়ে নিয়েছেন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ। গত মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি নতুন দলে না থাকার বিষয়ে নিশ্চিত করেছেন। জুনায়েদ বর্তমানে চীনে অবস্থান করছেন। তার সঙ্গে রয়েছেন নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের আরেক সাবেক সভাপতি রাফে সালমান রিফাত। তাদের অনুসারীরাও নতুন দলে থাকবেন না বলে পরিষ্কার ভাবে জানিয়েছেন।
অন্যদিকে নতুন দলে উল্লেখযোগ্য সংখ্যায় নারী নেতৃত্ব না থাকায় সরব হয়েছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা কেন্দ্রীয় নেতৃত্ব বাছাইয়ের সমালোচনা করছেন অনেকেই। যদিও নতুন রাজনৈতিক শক্তির নেতারা বলছেন, সবার অংশগ্রহণেই নতুন রাজনৈতিক শক্তির আলো জ্বালিয়ে আত্মপ্রকাশ ঘটবে। এখানে কাউকে বাদ দেয়া হচ্ছে না বা হবে ও না ।
উল্লেখযোগ্য সংখ্যায় নারী নেতৃত্বও থাকবে কেন্দ্রীয় কমিটিতে।