{{ news.section.title }}
Bacalhau কীভাবে বানাবেন? পর্তুগালের ঐতিহ্যবাহী কড রেসিপি!
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
পর্তুগালের খাবারের গল্পে Bacalhau বা লবণমাখা কড মাছের স্থান বিশেষ। শুধু এক প্লেট খাবার নয়, বরং এটি পর্তুগিজ পরিবারের মিলন, উৎসব ও ঐতিহ্যের প্রতীক। প্রায় প্রতিটি পরিবারে অন্তত একটি Bacalhau রেসিপি থাকে, যা প্রজন্মের সাথে প্রজন্মান্তরে চলে। Bacalhau-এর মূল বৈশিষ্ট্যই হলো, স্যাল্টেড কড মাছ, যা সংরক্ষণের জন্য লবণ ব্যবহার করা হয়। এই প্রক্রিয়া মাছকে দীর্ঘদিন ভালো রাখে এবং একই সঙ্গে তার স্বাদকে আরও সমৃদ্ধ করে।
Bacalhau শুধু স্বাদই অনন্য নয়, স্বাস্থ্যেও উপকারি।
কড মাছ প্রোটিনের উৎস! এটি উচ্চমানের প্রোটিন সরবরাহ করে, যা পেশি গঠন ও শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। হৃদপিণ্ডের স্বাস্থ্য রক্ষা, রক্তচাপ নিয়ন্ত্রণ ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। ভিটামিন D, B12, সেলেনিয়াম, আয়রন, এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সঠিকভাবে রান্না করলে এটি স্বাস্থ্যকর এবং হালকা খাবার।
Bacalhau-এর স্বাদের মূল রহস্য হলো,প্রথমেই সঠিকভাবে লবণমুক্ত করা। কড মাছকে ঠান্ডা পানিতে ২৪–৪৮ ঘণ্টা ভিজিয়ে রাখুন। প্রতি ৮–১২ ঘণ্টা পর পানি বদল করুন। লবণ কমে গেলে মাছের স্বাদ বেশি মৃদু ও প্রাকৃতিক হয়। অতিরিক্ত লবণ শরীরের পানিশূন্যতা বাড়ায় এবং মাছের প্রোটিনের প্রাকৃতিক স্বাদকে অদৃশ্য করে।
লবণমুক্ত মাছের খোসা সরিয়ে মাঝারি আকারের টুকরা করুন। টুকরা খুব বড় না করলে রান্নায় সমানভাবে সেঁকে যায়। পাতলা টুকরা করলে ডিম বা আলুর সাথে মিশ্রণ ভালো হয়।
অন্যান্য উপকরণ প্রস্তুত:
উপকরণ:
⇨ আলুর ৩–৪টি পাতলা কিউব বা স্লাইস।
⇨ পেঁয়াজ ১টি বড় (পাতলা কাটা)
⇨ রসুনের ২-৩ কোয়ার মিহি কাটা
⇨ ডিম ৪–৫টি
⇨ জলপাই তেল ৩ টেবিল চামচ
⇨তাজা পার্সলে ও কালো মরিচ
প্রস্তুতপ্রনালী:
⇨ আলু পাতলা করে কিউব করে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।
⇨ পেঁয়াজ ও রসুনকে তেলে হালকা বাদামী করুন।
⇨ লবণমুক্ত কড মাছকে হালকা ফোঁড়ানো পানিতে ৫–৭ মিনিট সিদ্ধ করুন।
⇨ আলু, মাছ এবং পেঁয়াজ একসাথে নেড়ে নিন।
⇨ফাটানো ডিম ধীরে ধীরে মিশিয়ে নিন, ডিম যেন সেঁকে না যায়।
⇨ পার্সলে কুচি এবং কালো মরিচ ছড়িয়ে পরিবেশন করুন।
পর্তুগিজ নাবিকরা ১৫–১৬ শতকে দীর্ঘ সমুদ্র যাত্রার জন্য কড মাছকে লবণে সংরক্ষণ করে নিতেন। এটি তাদের খাদ্য সরবরাহের অবিচ্ছেদ্য অংশ ছিল। আজও Bacalhau, পর্তুগিজ ঐতিহ্য ও পরিবারিক মিলনের একটি প্রতীক।
টিপস ও বিশেষ পরামর্শ!
✪ লবণমুক্ত করতে এবং স্বাদ ঠিক রাখতে ধাপে ধাপে পানি পরিবর্তন করতে হবে।
✪ আলু ও মাছের সাইজ ঠিক রাখতে হবে যাতে সমানভাবে রান্না হয়।
✪ ক্রিমি টেক্সচার পাবার জন্য,ডিম হালকা ফোটানো।
✪ Fresh parsley ব্যবহার করুন। রান্নার শেষ মুহূর্তে দিলে ঘ্রাণ ও স্বাদ বাড়ে।
✪ সাজানো: কালো মরিচ ছড়িয়ে পরিবেশন করলে দেখতে ও স্বাদে আকর্ষণ বাড়ে।
Bacalhau শুধু একটি মাছের রেসিপি নয়, এটি পর্তুগিজ সংস্কৃতির প্রতীক। সঠিকভাবে লবণমুক্ত করে, উপযুক্ত আলু, ডিম এবং পেঁয়াজের সংমিশ্রণ মিলিয়ে তৈরি হয় স্বাদে সমৃদ্ধ ও স্বাস্থ্যকর ডিশ।