{{ news.section.title }}
সমুদ্রের গভীরে খাদ্য বিপ্লব! উল্লম্ব সামুদ্রিক চাষ বদলে দিচ্ছে সামুদ্রিক প্রযুক্তির ভবিষ্যৎ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
পৃথিবীর জনসংখ্যা বাড়ছে, চাষযোগ্য জমি কমছে, আর জলবায়ু পরিবর্তনের চাপে খাদ্য উৎপাদন দিন দিন অনিশ্চিত হয়ে উঠছে। এই বাস্তবতায় মানুষ আবার নতুন করে তাকাচ্ছে সবচেয়ে বিস্তৃত প্রাকৃতিক সম্পদের দিকে-সমুদ্র। কিন্তু সমুদ্রকে শুধু মাছ ধরার জায়গা হিসেবে দেখার ধারণাটা এখন পাল্টাতে শুরু করেছে। আধুনিক সামুদ্রিক প্রযুক্তির হাত ধরে জন্ম নিচ্ছে এক নতুন চিন্তা,ওশান ফার্মিং' বা উল্লম্ব সামুদ্রিক চাষ(Vertical Ocean Farms)। এখানে, সমুদ্রের গভীরতা ব্যবহার করে উল্লম্বভাবে খাদ্য উৎপাদন করা হয়। এই ধারণা কিন্তু শুধু খাদ্য নিরাপত্তার সমাধানই নয়, এটি পরিবেশ সংরক্ষণ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং ভবিষ্যৎ শিক্ষার জন্য এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠছে।
ওশান ফার্মিং' বা উল্লম্ব সামুদ্রিক চাষ আসলে কী?
ওশান ফার্মিং' বা উল্লম্ব সামুদ্রিক চাষ বলতে বোঝায় সমুদ্রের ভেতরে স্তরভিত্তিক বা উল্লম্ব কাঠামো তৈরি করে সামুদ্রিক উদ্ভিদ ও কিছু প্রাণী চাষের পদ্ধতি। এখানে সমুদ্রের তলদেশ থেকে উপরের দিকে ধাপে ধাপে বিভিন্ন স্তরে চাষ করা হয়।যেমন- সামুদ্রিক শৈবাল, কেল্প, শামুকজাতীয় প্রাণী বা অন্যান্য উপযোগী সামুদ্রিক জীব। এই পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো এতে অতিরিক্ত জমি লাগে না, মিঠা পানিও লাগে না, আর রাসায়নিক সার বা কীটনাশকের প্রয়োজন প্রায় নেই বললেই চলে। প্রকৃতির নিজস্ব শক্তি যেমন সূর্যালোক, ঢেউ আর পুষ্টিসমৃদ্ধ পানিই এই চাষের প্রধান চালিকাশক্তি।
কেন উল্লম্ব পদ্ধতি?
সমুদ্র বিশাল হলেও, সব জায়গায় একসঙ্গে চাষ করা সম্ভব হয় না। উল্লম্ব পদ্ধতিতে একই স্থানে বহু স্তরে উৎপাদন করা যায়, ফলে উৎপাদনক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি পায়। এটি অনেকটা বহুতল ভবনের মতোই, একই জমিতে বেশি ব্যবহার। এই ধারণা শুধু জায়গার সাশ্রয় করে না, বরং সমুদ্রের প্রাকৃতিক প্রবাহকে কাজে লাগিয়ে চাষকে আরও টেকসই করে তোলে। উপরিভাগে সূর্যের আলো পাওয়া যায়, নিচের স্তরে থাকে ঠান্ডা ও পুষ্টিসমৃদ্ধ পানি।এই বৈচিত্র্যই মূলত উল্লম্ব চাষকে কার্যকর করে।
বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা এখন বড় প্রশ্ন। কৃষিজমি কমে যাওয়া, খরা এবং লবণাক্ততায় স্থলভিত্তিক কৃষি বেশ চাপে রয়েছে। উল্লম্ব সামুদ্রিক চাষ এই চাপ কমানোর একটি বিকল্প পথ দেখাচ্ছে। সামুদ্রিক শৈবাল ও কেল্পে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন, খনিজ ও ভিটামিন। এগুলো শুধু মানুষের খাদ্য নয়, পশুখাদ্য ও বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হতে পারে। এর ফলে খাদ্য উৎপাদনের নতুন উৎস তৈরি হয়, যা স্থলভাগের ওপর নির্ভরতা কমায়।
উল্লম্ব সামুদ্রিক চাষের সবচেয়ে বড় শক্তি হলো এর পরিবেশগত প্রভাব। প্রচলিত কৃষিতে যেখানে সার ও কীটনাশক ব্যবহারে মাটি ও পানি দূষিত হয়, সেখানে এই সামুদ্রিক চাষ পদ্ধতিতে প্রকৃতির ভারসাম্য অনেকটাই অক্ষুণ্ন থাকে। শৈবাল ও কেল্প কার্বন ডাই-অক্সাইড শোষণ করে, ফলে সমুদ্রের অম্লতা কিছুটা কমাতে সহায়তা করে। একই সঙ্গে এগুলো আশপাশের সামুদ্রিক প্রাণীর জন্যও আশ্রয় তৈরি করে, যা জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখে।
উল্লম্ব সামুদ্রিক চাষ কেবল জাল আর দড়ির চাষ নয়। এর সঙ্গে যুক্ত রয়েছে আধুনিক প্রযুক্তিও। পানির তাপমাত্রা, স্রোত, আলো ও পুষ্টির মাত্রা পর্যবেক্ষণের জন্য সেন্সর ব্যবহৃত হয়। ডেটা বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় যে কোন স্তরে কী চাষ বেশি উপযোগী। এখানে প্রযুক্তি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে নয়, প্রকৃতির সঙ্গে মানিয়ে চলাকে প্রাধান্য দেয় । এই দর্শন ভবিষ্যতের টেকসই প্রযুক্তি শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লম্ব সামুদ্রিক চাষ শুধু উৎপাদন পদ্ধতি নয়, এটি এক বহুমাত্রিক শিক্ষণীয় উদ্ভাবন। এখানে একসঙ্গে জীববিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, প্রকৌশল, ডেটা বিশ্লেষণ ও টেকসই উন্নয়ন সম্পর্কে জানা যায়।শিক্ষার্থীরা বুঝতে পারে, প্রযুক্তি মানেই কেবল যন্ত্র নয়।প্রযুক্তি হলো সমস্যা সমাধানের চিন্তা।
উপকূলীয় অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরেই প্রাকৃতিক দুর্যোগ ও অনিশ্চিত জীবিকার সঙ্গে লড়াই করে আসছে। উল্লম্ব সামুদ্রিক চাষ, এই অঞ্চলে বিকল্প আয়ের পথ তৈরি করতে পারে। মাছ ধরা ছাড়াও চাষ, রক্ষণাবেক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে স্থানীয় মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। এতে উপকূলীয় অর্থনীতি আরও বৈচিত্র্যময় ও স্থিতিশীল হতে পারে।
জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, ঝড়ের তীব্রতা বাড়ছে। স্থলভিত্তিক কৃষি যেখানে ঝুঁকির মুখে, সেখানে সমুদ্রভিত্তিক উল্লম্ব চাষ তুলনামূলকভাবে স্থিতিস্থাপক। এই পদ্ধতি জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার একটি উদাহরণ, যেখানে মানুষ প্রকৃতির বিরুদ্ধে না গিয়ে তার সঙ্গে সহযোগিতা করছে।
চ্যালেঞ্জ :
এত সুযোগ-সুবিধা থাকা সত্বেও উল্লম্ব সামুদ্রিক চাষ কোনো যাদুকরী সমাধান নয়। এরও রয়েছে কিছু চ্যালেঞ্জ, মুখোমুখি হতে হয় কিছু বাস্তবতার। সমুদ্রের কঠিন পরিবেশে কাঠামো টেকসই রাখা, প্রাথমিক বিনিয়োগ, প্রযুক্তিগত জ্ঞান- এসবকিছুই বড় প্রশ্ন।
এছাড়া পরিবেশগত ভারসাম্য বজায় রেখে বড় পরিসরে চাষ পরিচালনা করাও একটি সূক্ষ্ম বিষয়। অতিরিক্ত বা অপরিকল্পিত চাষ সমুদ্রের ইকোসিস্টেমে প্রভাব ফেলতে পারে। তাই এই প্রযুক্তির বিকাশে দায়িত্বশীল পরিকল্পনা জরুরি।
উল্লম্ব সামুদ্রিক চাষ খাদ্য নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার মাঝে সেতুবন্ধন তৈরি করে। উল্লম্ব কাঠামোর প্রতিটি স্তর যেন মনে করিয়ে দেয় ভবিষ্যৎ একমাত্রিক নয়, তা বহুস্তরবিশিষ্ট।