{{ news.section.title }}
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ ২০২৫
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অত্র মন্ত্রণালয়ের আওতাধীন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর নিম্নোক্ত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১০ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। দেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
লোকবল নিয়োগ: ০২ জন
পদের নাম: সহকারী তথ্য অফিসার
পদসংখ্যা: ০২টি
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি
নির্দেশনা: এই নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণিত পদ পূরণে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর নিয়োগ বিধিমালা অনুসরণ করা হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
বয়সসীমা: ০১-০৪-২০১৫ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট
গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ২০০টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ দ(ভ্যাটসহ) ২৩ টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ২২৩ টাকা এবং অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ৬ টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬ টাকা জমা দিবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৪ এপ্রিল ২০২৫