গুগল নিয়ে আসছে কাজের নতুন সুযোগ

গুগল নিয়ে আসছে কাজের নতুন সুযোগ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল শিক্ষার্থীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। প্রতিষ্ঠানটি চলতি বছর অ্যাপ্রেন্টিসশিপ ও পেইড ইন্টার্নশিপ প্রোগ্রাম চালুর ঘোষণা দিয়েছে। এই প্রোগ্রামগুলো স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট কয়েকটি টেকনিক্যাল ও গবেষণাভিত্তিক ক্ষেত্রে এই ইন্টার্নশিপ ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। ভারতের বেঙ্গালুরু, পুনে ও হায়দরাবাদে অবস্থিত গুগলের অফিসগুলোতে এসব প্রোগ্রাম বাস্তবায়ন করা হবে।


তিনটি আলাদা প্রোগ্রাম
গুগলের এই উদ্যোগের আওতায় মোট তিনটি প্রোগ্রাম চালু করা হবে। 

এগুলো হলো-
সিলিকন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং রিসার্চ প্রোগ্রাম।


সিলিকন ইঞ্জিনিয়ারিং
এই প্রোগ্রামে আবেদনের জন্য আবেদনকারীকে পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী হতে হবে। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সমমানের কোনো টেকনিক্যাল বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ ক্ষেত্রে আবেদন করতে পারবেন।


সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে পিএইচডি করছেন-এমন শিক্ষার্থীরা এই ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এই প্রশিক্ষণ কার্যক্রমের মেয়াদ হবে ১২ থেকে ১৪ সপ্তাহ। প্রোগ্রামটির মাধ্যমে করপোরেট পরিবেশে কাজ করার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ মিলবে।


রিসার্চ প্রোগ্রাম
রিসার্চ প্রোগ্রামের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স, লিঙ্গুইস্টিকস, স্ট্যাটিস্টিকস, অ্যাপ্লায়েড ম্যাথ, অর্থনীতি অথবা বিজ্ঞানের যেকোনো শাখায় স্নাতক, স্নাতকোত্তর কিংবা পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
সব প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে চলতি বছরের ৩১ মার্চের মধ্যে। আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য গুগলের দাপ্তরিক ওয়েবসাইটে পাওয়া যাবে।


সম্পর্কিত নিউজ