{{ news.section.title }}
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরকারি চাকরির সুযোগ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
চীফ প্রসিকিউটর কার্যালয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর অধীনে বেসামরিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ০৭টি জব ক্যাটাগরির বিপরীতে ১৩ জন নারী ও পুরুষকে রাজস্বখাতভুক্ত অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে হবে।
নিয়োগকারী প্রতিষ্ঠান: চীফ প্রসিকিউটর কার্যালয় (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল)
চাকরির ধরন: সরকারি (রাজস্বখাতভুক্ত), অস্থায়ী
পদসংখ্যা: ১৩টি
জব ক্যাটাগরি: ০৭টি
চাকরির সময়কাল: সরকারি বিধি অনুযায়ী
চাকরির স্থান: পুরাতন হাইকোর্ট ভবন, ঢাকা
শিক্ষাগত যোগ্যতা:
অষ্টম শ্রেণি পাস, এসএসসি, এইচএসসি ও স্নাতক—পদভেদে প্রযোজ্য
অভিজ্ঞতা:
কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন, আবার কিছু পদে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে
লিঙ্গ:
নারী ও পুরুষ
বয়সসীমা:
০১ জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী
ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর (মুক্তিযোদ্ধা কোটায় সর্বোচ্চ ৩৪ বছর)
বেতন:
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী
গ্রেড: ১৯তম, ২০তম ও ১৩তম
বেতন স্কেল: ৮,২৫০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা (পদভেদে)
আবেদন করার নিয়ম:
আগ্রহী প্রার্থীদের সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে হবে। আবেদনপত্র চীফ প্রসিকিউটর কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে ডাউনলোড করতে হবে। আবেদনপত্র পূরণের সময় শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের তথ্য, ০৩ কপি রঙিন পাসপোর্ট সাইজ সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।
খাম ও আবেদনপত্রের ওপর স্পষ্টভাবে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন ফি:
পদভেদে ৫০ টাকা অথবা ১০০ টাকা
(ব্যাংক ড্রাফটের মাধ্যমে পরিশোধযোগ্য)
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শুরুর তারিখ: ১৪ জানুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৫:০০টা
আবেদন ফরম ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন: https://ictcp.gov.bd/](https://ictcp.gov.bd/