{{ news.section.title }}
বাংলাদেশ ব্যাংকে বড় নিয়োগ! ৩০৭ জনের স্থায়ী চাকরির সুযোগ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের জন্য বড় পরিসরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ২৯ ডিসেম্বর ২০২৫, ০১ জানুয়ারি ও ২০ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে জারি করা হয়। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মুখ্য আইন বিষয়ক কর্মকর্তা ও অন্যান্য ক্যাটাগরির মোট ০১+২৬০+৪৬টি পদে স্থায়ীভাবে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে নিয়োগ দেওয়া হবে।
নিয়োগকারী প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক
প্রতিষ্ঠানের ধরন: সরকারি
চাকরির ধরন: ব্যাংক চাকরি
চাকরির সময়কাল: স্থায়ী সরকারি চাকরি
জব ক্যাটাগরি:
মোট ০১+০৮+১০টি
পদের নাম:
মুখ্য আইন বিষয়ক কর্মকর্তা ও অন্যান্য পদ
মোট নিয়োগ:
০১+২৬০+৪৬ জন (মোট ৩০৭ জন)
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা:
আইন বিষয়ক পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। অন্যান্য পদের ক্ষেত্রে সার্কুলার অনুযায়ী অভিজ্ঞতা প্রযোজ্য হবে।
লিঙ্গ:
নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
০১ জুলাই ২০২৬ তারিখ হিসাব করে প্রার্থীর বয়স ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর।
বেতন:
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী
মাসিক বেতন: ১৬,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫৩,০৬০ টাকা।
আবেদন পদ্ধতি:
বাংলাদেশ ব্যাংক নিয়োগ ২০২৬–এ আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। আগ্রহী প্রার্থীদের [https://erecruitment.bb.org.bd/](https://erecruitment.bb.org.bd/) ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনের সময় প্রয়োজনীয় তথ্য:
শিক্ষাগত যোগ্যতার সনদ সংক্রান্ত তথ্য
জাতীয় পরিচয়পত্রের তথ্য
রঙিন পাসপোর্ট সাইজ ছবি
স্বাক্ষরের স্ক্যান কপি
আবেদন ফি:
অফেরতযোগ্য ২০০ (দুইশত) টাকা।
ফি জমাদানের পদ্ধতি:
ডাচ্-বাংলা ব্যাংকের রকেট (Rocket) অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদন শুরুর তারিখ:
২৯ ডিসেম্বর ২০২৫, ০১ জানুয়ারি ও ২০ জানুয়ারি ২০২৬ (পদভেদে প্রযোজ্য)
আবেদন শেষ তারিখ:
২২ জানুয়ারি, ০১ ফেব্রুয়ারি ও ২২ ফেব্রুয়ারি ২০২৬
(রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত, পদভেদে প্রযোজ্য)https://www.bb.org.bd/](https://www.bb.org.bd/
অফিসিয়াল ওয়েবসাইট: https://www.bb.org.bd/](https://www.bb.org.bd/
সরাসরি অনলাইন আবেদন করতে: এখানে ক্লিক করুন