এনটিআরসিএর মাধ্যমে ৬৭,২০৮ শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১০ জানুয়ারি

এনটিআরসিএর মাধ্যমে ৬৭,২০৮ শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১০ জানুয়ারি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০২৬ সালের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি ও ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগকারী সংস্থা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)

সংস্থার ধরন: সরকারি

চাকরির ধরন: স্থায়ী

পদের নাম: শিক্ষক

জব ক্যাটাগরি: ০১টি

মোট শূন্য পদ: ৬৭,২০৮টি

প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদ

স্কুল ও কলেজ: ২৯,৫৭১ জন

মাদ্রাসা: ৩৬,৮০৪ জন

কারিগরি ও ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠান: ৮৩৩ জন

শিক্ষাগত যোগ্যতা: এনটিআরসিএ সার্কুলার অনুযায়ী

অভিজ্ঞতা: নতুন ও অভিজ্ঞ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন

প্রার্থী: নারী ও পুরুষ

বয়সসীমা:
- সাধারণ প্রার্থী: ১৮ থেকে ৩২ বছর
- (সার্কুলার অনুযায়ী বয়স গণনা প্রযোজ্য)

বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী (পদ ও প্রতিষ্ঠানভেদে)

আবেদন পদ্ধতি: অনলাইন
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি: ১,০০০ টাকা

ফি পরিশোধের মাধ্যম: টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে SMS

ফি জমার সময়: আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে

আবেদন শুরুর তারিখ: ১০ জানুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৭ জানুয়ারি ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://ntrca.gov.bd
 

সম্পর্কিত নিউজ