{{ news.section.title }}
আবুল খায়ের গ্রুপে ৫০০ জনের বড় নিয়োগ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জনবল নিয়োগের জন্য বড় ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি সম্প্রতি ‘সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)’ এবং ‘পিএসও’ পদে মোট ৫০০ জনকে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে। গত ৭ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগ প্রক্রিয়া সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সম্পন্ন হবে।
পদের নাম ও সংখ্যা: এসআর এবং পিএসও, ৫০০টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর।
এসআরের দায়িত্ব: রিটেইল আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ; কোম্পানি প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন; বিক্রেতা এবং পরিবেশকের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা।
পিএসওর দায়িত্ব: পাইকারি বিক্রেতা ও স্টার আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ; কোম্পানি প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন; বিক্রেতা এবং পরিবেশকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: নির্ধারিত নয়।
কর্মস্থল: যেকোনো স্থান।
বেতন: পিএসও পদের বেতন ১৫,০০০-২২,০০০ টাকা (গ্রেডভিত্তিক) এবং এসআর পদের বেতন ১১,০০০-২২,০০০ টাকা (গ্রেডভিত্তিক)।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন।
সাক্ষাৎকারের সময়: ৯ আগস্ট থেকে সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে। চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। উপরোক্ত লিংকে ভিজিট করে সাক্ষাৎকারের সময় ও স্থান বিস্তারিতভাবে জানা যাবে।