ইউরোপীয় ইউনিয়নের সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করলো ইরান

ইউরোপীয় ইউনিয়নের সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করলো ইরান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার প্রত্যুত্তরে ইউরোপের দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করার ঘোষণা করেছে ইরান।

আজ রবিবার (১ ফেব্রুয়ারী) আইআরজিসি'র ইউনিফর্ম পরিহিত অবস্থায় এক ভিডিও বার্তায় ইরান পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই ঘোষণা করেন।
তিনি বলেন, "আইনের ৭ নম্বর ধারা অনুযায়ী, বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার প্রতিক্রিয়ায় ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে এখন থেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হবে।"

তিনি আরও বলেন, "বিপ্লবী গার্ডের ওপর আঘাত হানতে গিয়ে ইউরোপীয়রা কার্যত নিজেরাই নিজেদের ক্ষতি করেছে। যুক্তরাষ্ট্রকে অন্ধভাবে অনুসরণ করতে গিয়ে তারা আবারও নিজেদের জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিয়েছে।"
উল্লেখ্য, গত ডিসেম্বরে ইরান জিড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভকে কঠোরভাবে দমন করে বিপ্লবী গার্ড। এই জেরে ইউরোপীয় ইউনিয়ন প্রতীকী পদক্ষেপ হিসেবে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয় গত সপ্তাহে।

নিজের বার্তায় গালিবাফ আরও জানায়, ইউরোপীয় ইউনিয়নের সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এই পদক্ষেপে বহিষ্কারসহ বিভিন্ন কঠোর ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

প্রসঙ্গত, ১৯৭৯ সালে ইরানে শাহ শাসনের পতনের মধ্য দিয়ে ইসলামিক বিপ্লব সফল হলে বিপ্লব রক্ষার লক্ষ্যে ইসলামিক বিপ্লবী গার্ড গঠন করা হয়। ইরানের সামরিক বাহিনীর একটি বিশেষ শাখা হলেও রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত বিভিন্ন খাতে বিপ্লবী গার্ড উল্লেখযোগ্য প্রভাব রাখে। একইসাথে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির দায়িত্বও বিপ্লবী গার্ডের ওপর ন্যস্ত।


সম্পর্কিত নিউজ