ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র প্রস্তুতঃ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র প্রস্তুতঃ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইরান সংক্রান্ত বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

বৃহস্পতিবার মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে প্রেসিডেন্টের নির্দেশ কার্যকর করতে প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত আছে বলেও জানান তিনি।

তেহরানের সঙ্গে ওয়াশিংটনের মূল সমস্যা ইরানের পরমাণু প্রকল্প নিয়ে। ২০১৬ সালে যখন প্রথম মেয়াদে ইরানের প্রেসিডেন্ট হন সে সময় থেকে এই তিক্ততার শুরু। দ্বিতীয় মেয়াদে ২০২৫ সালে প্রেসিডেন্ট হওয়ার পর সেই তিক্ততা আরও বেড়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই এই দ্বন্দ্ব শুরু হয়, যা তার দ্বিতীয় মেয়াদে আরও তীব্র হয়েছে।

পরমাণু প্রকল্প ইস্যুতে গত বছর জুন মাসে ইরানের সঙ্গে ১২ দিনব্যাপী সংঘাতও হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। সেই যুদ্ধে নিহত হয়েছেন ইরানের বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোরও সমূহ ক্ষয়ক্ষতি হয়েছে।

যদিও বর্তমানে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চলছে, তবুও উত্তেজনা কমেনি। সাম্প্রতিক অভ্যন্তরীণ বিক্ষোভ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

কঠোর দমন-পীড়নের মাধ্যমে তেহরান আপাতত চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণে এনেছে। এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র সরাসরি কোনো সামরিক হামলা চালায়নি, তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক তৎপরতা বাড়িয়েছে। গত ২৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ ক্ষেপণাস্ত্র ও আধুনিক অস্ত্রে সজ্জিত একাধিক রণতরী মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে। এই নৌবহরের উপস্থিতি ঘিরে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কা নতুন করে জোরালো হচ্ছে।


সম্পর্কিত নিউজ