যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৫হাজারের বেশি ফ্লাইট বাতিল, মৃত্যু বেড়ে ২৯

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৫হাজারের বেশি ফ্লাইট বাতিল, মৃত্যু বেড়ে ২৯
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

শীত মৌসুমের ভয়াবহ তুষারপাত দেখছে বিশ্ব। তুষারঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। তীব্র শীত ও ঝড়ে প্রাণহানি দাঁড়িয়েছে ২৯ জনে। সোমবার (২৬ জানুয়ারি) ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ডালাস, বোস্টন ও নিউইয়র্কে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিলের খবর পাওয়া যাচ্ছে।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ১৯টি অঙ্গরাজ্যে এক ফুটের বেশি তুষারপাতের পূর্বাভাষ দেওয়া হয়েছে।

এদিকে লুইজিয়ানা, টেনেসি, মিসিসিপি ও টেক্সাসের সাড়ে ৬ লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পশ্চিম, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে তুষার ঝড়ের তাণ্ডব সবচেয়ে বেশি।

প্রাণ হারানো মানুষদের মধ্যে ১০ জন নিউ ইয়র্কের বাসিন্দা। নিউ ইয়র্কে তুষারপাতের মাত্রা অনেক বেশি। ঘন তুষারে নিউইয়র্কের টাইম স্কয়ার সম্পূর্ণ ছেয়ে গেছে।

তুষার জমে থাকা রাস্তায় বরফ সরাতে এক যোগে কাজ করছে ন্যাশনাল গার্ড ও ইমার্জেন্সি ম্যানেজমেন্টের কর্মকর্তা এবং স্থানীয়রা।
যুক্তরাষ্ট্রবাসীর শঙ্কা আরও বাড়িয়েছে মার্কিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তারা জানিয়েছে আগামী সপ্তাহান্তে আরও একটি তুষারঝড় আঘাত হানবে যুক্তরাষ্ট্রে।


সম্পর্কিত নিউজ