{{ news.section.title }}
‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোয় দুই ব্রিটিশ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
রাজস্থানের আজমিরের বিভিন্ন জনসমাগমস্থলে ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনের সমর্থনে 'ফ্রি প্যালেস্টাইন' স্টিকার লাগানোর অপরাধে এক ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
ট্যুরিস্ট ভিসার শর্ত লঙ্ঘন করে রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগে ইমিগ্রেশন ও ফরেনার্স অ্যাক্টের আওতায় তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। লুইস গ্যাব্রিয়েল ডি. এবং তার বান্ধবী আনুশি এমা ক্রিস্টিন ট্যুরিস্ট ভিসায় ভারতে এসে পুষ্করে অবস্থান করছিলেন।
গত ২১ জানুয়ারি গোয়েন্দা বিভাগ খবর পায় যে, এই দম্পতি বিভিন্ন স্থানে প্যালেস্টাইনপন্থী স্টিকার লাগাচ্ছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় তথ্যের ভিত্তিতে তাদের শনাক্ত করে জেলা পুলিশকে সতর্ক করা হয়।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) রাজেশ মিনার নেতৃত্বে একটি দল ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তারা পর্যটক হিসেবে এসে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন, যা ভারতের ভিসা নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
জেলা পুলিশের সহায়তায় লাগানো স্টিকারগুলো সরিয়ে ফেলা হয়েছে এবং ওই দুই ব্রিটিশ নাগরিকের ভিসা বাতিল করে তাদের অবিলম্বে দেশ ত্যাগের জন্য 'লিভইন্ডিয়া নোটিশ' জারি করা হয়েছে।কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে যে, ট্যুরিস্ট ভিসায় এসে কোনো বিদেশি নাগরিক রাজনৈতিক, প্রতিবাদী বা কোনো আদর্শিক প্রচারণায় অংশ নিতে পারবেন না। এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে আটক, নির্বাসন কিংবা কালো তালিকাভুক্ত হওয়ার ঝুঁকি থাকে।
উল্লেখ্য, এই ঘটনার প্রেক্ষাপটে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার এনডিটিভিকে জানিয়েছেন যে, আগামী ফেব্রুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে যেতে পারেন। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, প্রযুক্তি ও বাণিজ্যের কৌশলগত সম্পর্ক যখন জোরদার হচ্ছে, ঠিক তখনই এই ঘটনাটি ঘটল। অনেকেই মোদি সরকারের ইসলাম বিরোধীতার সমালোচনা করছে। পর্যটকের সাথে এমন আচরণ করা কোন ভাবেই ঠিক হয়নি। সারা বিশ্ব জুড়ে যেখানে ফিলিস্থিনের পক্ষে সমর্থনে কাজ করছে সেখানে ভারত বিরোধীতা করছে।