{{ news.section.title }}
এক গ্রাম থেকে লটারি জিতলেন ২১ বন্ধু প্রত্যেকে পাবেন ৮৪ কোটি টাকা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বেলজিয়ামের ছোট গ্রাম জিঞ্জেমে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে গ্রামের ২১ জন বন্ধু মিলে ইউরোমিলিয়নস লটারির ১২৩.৫ মিলিয়ন ইউরো জিতেছেন। এই বিপুল জয়ের ফলে প্রত্যেকের হাতে এসেছে প্রায় ৫.৮ মিলিয়ন ইউরো
যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ কোটি টাকার বেশি।যা একটি অবিশ্বাস্য ঘটনা বলে। কারণ এমন ঘটনা খুব একটা দেখা যায় না।জয়ী ২১ জনের মধ্যে আছেন পেনশনভোগী বৃদ্ধ-বৃদ্ধা থেকে শুরু করে খেটে খাওয়া সাধারণ মানুষ। পেনশনভোগী মারিয়ান বলেন, “৫.৮ মিলিয়ন ইউরো পাওয়ার কথা ভাবলেই রোমাঞ্চিত হই। এই অর্থ আমার সন্তান-নাতিদের ভবিষ্যৎ নিরাপদ করবে।”
বৃহস্পতিবার রাতেই তারা একটি ক্যাফেতে মিলিত হয়ে আনন্দ উল্লাস শুরু করেন। আগেই সাজানো ছিল শ্যাম্পেনের গ্লাস, আর পুরো রাত জুড়ে ছিল হাসি-ঠাট্টা আর উৎসবের আবহ। সবার ভাগ্য বদলে দিলো একটি মাএ টিকেট।
জয়ের জন্য তাদের কোনো জটিল কৌশল ছিল না। তারা ‘কুইক পিক’ পদ্ধতিতে টিকিট নিয়েছিলেন, যেখানে কম্পিউটার র্যান্ডমভাবে নম্বর বেছে নেয়। টিকিট কিনতে খরচ হয়েছিল মাত্র ১০৫ ইউরো।
এই জ্যাকপট বেলজিয়ামের ইতিহাসের অন্যতম বড় লটারিজয়ের মধ্যে পরিণত হয়েছে। ২০১৬ সালে ১৬৮ মিলিয়ন ইউরো জয়ের রেকর্ডের পরে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম লটারি জয়।
এখন পুরো জিঞ্জেম গ্রাম উৎসবে মাতোয়ারা, আর ২১ বন্ধুর দল প্রমাণ করল ভাগ্যের সঙ্গে সামান্য সাহস ও সৌভাগ্য মিললেই কেউ একরাতে স্বপ্নপূরণ করতে পারে। সমস্ত গ্রাম জুড়ে বয়ছে আনন্দের আবহ।