{{ news.section.title }}
ইরানে আজই যুক্তরাষ্ট্রের হামলাঃ মার্কিন প্রতিবেদন
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ক্রমাগত ইরানে হামলার হুমকি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকার পতনের আন্দোলনেও তারা মদদ দিয়ে গেছে। এদিকে বিভিন্ন সূত্র বলছে ইসরায়েলও চায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইরানে সরকার পরিবর্তন হোক। তবে ইরান ঘোষণা দিয়েছে, তারা দেশকে রক্ষার জন্য প্রস্তুত এবং তাদের উপর যেকোনো হামলা যুদ্ধের সামিল হবে।
আজ রবিবার (১ ফেব্রুয়ারী) যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে বলে এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ সংস্থা দ্য ড্রপ সাইট নিউজ।
প্রতিবেদনে উল্লেখ করে যে, যুক্তরাষ্ট্রের এক সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা জানান, কেবল এটি ইরানে পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নয়। এটি মূলত সরকার পরিবর্তনের বিষয়।
একাধিক সূত্রের বরাত দিয়ে সংস্থাটি প্রকাশ করেছে, সম্প্রতি মার্কিন সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান এক মিত্র দেশগুলোর নেতৃত্বকে জানায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহান্তেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলার অনুমোদন দিতে পারে।
মার্কিনী কর্মকর্তারা মিত্রদের উদ্দেশ্যে বলেন, রোববার (১ ফেব্রুয়ারি) থেকেই ইরানে যুক্তরাষ্ট্র হামলা শুরু করতে পারে।
এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক ওই গোয়েন্দা কর্মকর্তা নিশ্চিত করে বলেন, ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছেন। একই সাথে ইরান সরকারের ‘শিরশ্ছেদ’ করার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে। বিশেষ লক্ষ্য, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নেতৃত্ব ও সক্ষমতা ধ্বংস করা।
তিনি আরও জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানে হামলার আশা ব্যক্ত করে ট্রাম্পকে নিশ্চিত করেছেন যে ইরানে নতুন সরকার আনতে তারা সহযোগিতা করতে পারবে এবং এই নতুন সরকার পশ্চিমাদের বন্ধু হবে।
সরকার পতনের বিষয়ে বিভিন্ন সূত্রের বরাতে খবর বলছে, ট্রাম্প প্রশাসনের বিশ্বাস ইরানের শীর্ষ নেতৃত্বে সফল হামলা হলে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করবে এবং শেষ পর্যন্ত সরকার উৎখাত হবে।
উল্লেখ্য ড্রপ সাইট নিউজ সংবাদমাধ্যম কে দুজন সিনিয়র আরব গোয়েন্দা কর্মকর্তা জানান, তারা খবর পেয়েছেন 'যেকোনো মুহূর্তে' ইরানে মার্কিন হামলা শুরু হয়ে যাবে।