যাত্রীবাহী বিমান বিধস্ত, নির্বাচনের প্রার্থীসহ নিহত ১৫!

যাত্রীবাহী বিমান বিধস্ত, নির্বাচনের প্রার্থীসহ নিহত ১৫!
  • Author, জাগরণ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

ভেনেজুয়েলার সীমান্তে ঘেষা কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে যাত্রী পাইলট ক্রু সহ সকলেই নিহত হয়েছেন।বিমানে থাকা ১৫ জনের সকলেই নিহত হয়েছেন।সীমান্তঘেষা পাহাড়ি ও দূর্গম এলাকায় দূর্ঘটনা ঘটায় উদ্ধারকারী দলের পৌঁছাতে বেশ সময় লেগেছে। ২৮ জানুয়ারি দুপুরে কলম্বিয়ার রাষ্ট্রয়াত্ত বিমান সংস্থা সাটিনা বিমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

সাটিনা জানায় ফ্লাইট এনএসই–৮৮৪৯ বুধবার কলম্বিয়ার কুকুতা শহর থেকে উড্ডয়ন করে। এতে ১৩ জন যাত্রী ও দুজন ক্রু ছিলেন। স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে ওকানিয়া শহরে অবতরণের কথা ছিল বিমানটির। তবে অবতরণের নির্ধারিত সময়ের প্রায় ১১ মিনিট আগে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।বিস্তারিত তথ্য না দিয়ে বলা হয়, ফ্লাইটটি একটি ‘মারাত্মক দুর্ঘটনার’ শিকার হয়েছে। পরে ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন একটি পাহাড়ি এলাকায় বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই কলম্বিয়ার সশস্ত্র বাহিনী দুর্গম পার্বত্য এলাকায় উদ্ধার অভিযান শুরু করে। তবে এলাকাটি অত্যন্ত দুর্গম এবং আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উল্লেখ্য, যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী 'ন্যাশনাল লিবারেশন আর্মি'-র শক্ত অবস্থান রয়েছে। 

বিমানটি ঠিক কী কারণে দুর্ঘটনার কবলে পড়েছে, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। সরকারি সূত্র জানায়, নিহতদের মধ্যে কলম্বিয়ার আইনপ্রণেতা ডায়োজেনেস কুইন্তেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদো রয়েছেন।প্যাসিফিকা ট্রাভেল এক বিবৃতিতে জানিয়েছে, তারা ভুক্তভোগীদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে, সংস্থাটি নিহতদের পরিবারের সকল প্রয়োজন মেটানোর প্রতিশ্রুতি দিয়েছে। কলম্বিয়ার পরিবহন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান কর্তৃপক্ষও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত শুরু করেছে।

 

 

 

 

 

 

 

 

 

 


 


সম্পর্কিত নিউজ