{{ news.section.title }}
নির্বাচনি জনসভায় যাওয়ার পথে বিমান দূর্ঘটনায় এনসিপি প্রধান নিহত
- Author, জাগরণ ডেস্ক
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ভারতের মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি-র সাবেক দলনেতা অজিত পরওয়ারকে বহনকারী বিমানটি দূর্ঘটনার কবলে পড়লে তিনি সহ ৫ জন নিহতের ঘটনা ঘটেছে।ভারতের মহারাষ্ট্রে বুধবার সকালে বিমান দুর্ঘটনাটি ঘটে। দেশটির অসামরিক বিমান চলাচল মহাপরিচালক, ডিজিসিএ এই খবর নিশ্চিত করেছে।
বিমানে থাকা পাওয়ারের দেহরক্ষী ও একজন সহকারী এবং দুজন ক্রু সদস্যেরও মৃত্যু হয়েছে। পুনের স্থানীয় সরকার নির্বাচনের আগে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য নিজেদের পরিবারের রাজনৈতিক শক্তিকেন্দ্র বারামাতি যাচ্ছিলেন তিনি। সেখানে চারটি জনসভায় উপস্থিত হওয়ার কথা ছিল ভারতের বর্ষিয়ান রাজনীতিবিদ, এনসিপির প্রতিষ্ঠাতা শারদ পাওয়ারের ভাতিজা অজিত পাওয়ারের। বারামাতীতে অবতরণের সময়েই ভারতীয় সময় সকাল পৌনে নটা নাগাদ রানওয়ের পাশে বিমানটি বিধ্বস্ত হয় এবং সেটিতে আগুন লেগে যায় বলে তথ্য পেয়েছে জাগরণ নিউজ। সাতবারের নির্বাচিত এই বিধায়কের রাজনৈতিক জীবন বর্ণিল।