ভারত ও ইইউ-র মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বাঁধা ট্রাম্পের

ভারত ও ইইউ-র মধ্যে মুক্ত  বাণিজ্য চুক্তি বাঁধা ট্রাম্পের
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সমপ্রতি, ভারত ও ইইউর মধ্যে মুক্ত বানিজ্য চুক্তিতে বাঁধা হয়ে দাড়িয়েছে আমেরিকা। আমিরিকার দাবি রাশিয়া ইউক্রেনে হাজার হাজার মানুষ অন্যায় ভাবে হত্যা করছে। ট্রাম্প প্রশাসন বারবার বলে বলে আসছে এই যুদ্ধ খুব তাড়াতাড়িই বন্ধ করবে কিন্তু পারঋে না।

 তাই ট্রাম্প রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে আসছে। যাতে করে রাশিয়া কে দূর্বল করতে পারে৷ কিন্তু ভারত সরকার নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়া থেকে তেল কিনছে।  ট্রাম্প মোদি কে বারবার হুমকি দিয়ে আসছে যদি রাশিয়া থেকে তেল কিনা বন্ধ না করে দিনদিন শুল্ক বৃদ্ধি করবে আমেরিকা।

ভারত ও ইইউ-র মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিপি) বা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বেজায় নাখোশ হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ভারতের সঙ্গে 'মাদার অফ অল ট্রেড ডিলস' করে ইউরোপ নিজের বিরুদ্ধে যুদ্ধে অর্থ ঢালছে। কারণ, ইউরোপ মস্কোর থেকে এখন সরাসরি গ্যাস বা তেল না কিনলেও ভারত থেকে পরিশোধিত তেল কিনছে। ভারত সেই তেল কিনছে রাশিয়া থেকে। তাই ভারতের ওপর শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র।  


মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভারত ও ইইউ-র মধ্যে এফটিপি-র ঘোষণা হওয়ার কথা। তার আগে স্কট বেসেন্ট বলেছেন, ওয়াশিংটন রাশিয়ার তেল, গ্যাস নিয়ে বাণিজ্য বন্ধ করতে চাইছে। আর ইউরোপ আবিশ্ব তেল বাণিজ্যের ফাঁকের সুযোগ নিয়ে আর্থিক দিক থেকে লাভবান হতে চাচ্ছে।


তার দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চাচ্ছেন। যুক্তরাষ্ট্র ইউরোপের থেকে অনেক বড় আত্মত্যাগ করছে। আমরা আরেকবার মনে করিয়ে দিতে চাই, রাশিয়ার তেল ভারতে যাচ্ছে। ভারতীয় শোধনাগার থেকে তা পরিশোধিত হওয়ার পর ইউরোপীয় দেশগুলো তা কিনছে। তারা এইভাবেই নিজেদের বিরুদ্ধে যুদ্ধের অর্থ নিজেরাই যোগাচ্ছে। আমরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চাইছি।


সম্পর্কিত নিউজ