{{ news.section.title }}
চাকরিতে আবেদনের বয়সসীমা ৫ বছর বাড়িয়ে ৪০ করার ঘোষণা শুভেন্দুর
ক্ষমতা নিয়েই সরকারি চাকরির বয়সসীমা বাড়ালেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে এ কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে জানিয়ে দিলেন, রাজ্যে বর্তমানে যে সামাজিক প্রকল্পগুলি চালু রয়েছে তার কোনওটিই বন্ধ হবে না। খবর আনন্দবাজারের
সোমবার (১১ মে) ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন শুভেন্দু। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা এবং প্রশাসনিক আধিকারিকেরাও ছিলেন ওই বৈঠকে।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আগেই বলেছিলেন যে রাজ্যে দীর্ঘকাল নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল। সেই কথা মাথায় রেখেই শিক্ষিত যুবক-যুবতীদের সুযোগ করে দিতে আমরা বয়সের সীমা পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’