এবার ককরোচ জনতার নেতা অভিজিৎকে তুলে নিয়ে গেছে পুলিশ

এবার ককরোচ জনতার নেতা অভিজিৎকে তুলে নিয়ে গেছে পুলিশ
ছবির ক্যাপশান, ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা নেতা অভিজিৎ দিপক

ভারতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা নেতা অভিজিৎ দিপকেকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে দলটি। মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলমান বিক্ষোভের মধ্যেই এ ঘটনা ঘটেছে।

সোমবার (২০ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে আন্দোলনরত সিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের প্রতিষ্ঠাতা নেতা অভিজিৎ দিপকেকে পুলিশ তুলে নিয়ে গেছে। তবে এ বিষয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

 

এর আগে একই আন্দোলনের সঙ্গে যুক্ত ৫৯ বছর বয়সী কর্মী সোনম ওয়াংচুককেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

 

সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানান, অভিজিৎ দিপকে আটক হওয়ার সময় সংগঠনের অপর দুই নেতা ভারতের স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার সঙ্গে জরুরি বৈঠকে অংশ নেন। প্রায় ১০ মিনিটের ওই বৈঠকে তারা আন্দোলনের দাবিগুলো উল্লেখ করে একটি লিখিত স্মারকলিপি মন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

 

সৌরভ দাসের ভাষ্য অনুযায়ী, জে. পি. নাড্ডা বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলে উত্থাপনের আশ্বাস দিয়েছেন। আন্দোলনকারীরা এখন সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছেন।

 

এদিকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে সোমবার হাজার হাজার বিক্ষোভকারী দিল্লিতে ‘সংসদে চলো’ কর্মসূচি পালন করার চেষ্টা করেন। পার্লামেন্ট ভবনের দিকে অগ্রসর হওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের উত্তেজনা সৃষ্টি হয়।

 

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিক্ষোভ ঘিরে সরকারের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেওয়া হলেও একই সঙ্গে আন্দোলনের কয়েকজন শীর্ষ নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।


সম্পর্কিত নিউজ