টুথব্রাশ ব্যবহারের সময়সীমা যা জানা জরুরি

টুথব্রাশ ব্যবহারের সময়সীমা যা জানা জরুরি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সুস্থ থাকার জন্য দাঁত ব্রাশ করা জরুরি। চিকিৎসকেরা দিনে দুইবার দাঁত ব্রাশ করার পরামর্শ দিয়ে থাকেন। প্রতিদিন সকালে দাঁত পরিষ্কার করা এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করা সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যারা টুথব্রাশ সম্পূর্ণ অযোগ্য না হওয়া পর্যন্ত তা পরিবর্তনের কথা মাথায় আনেন না। কিন্তু দাঁতের স্বাস্থ্যের ব্যাপারে আমরা যতটা যত্নশীল, টুথব্রাশ ব্যবহারের ক্ষেত্রে ততটাই উদাসীন। অনেকেই মনে করেন - দিনে দুইবার দাঁত মাজলেই সব ঠিক আছে, তাহলে ব্রাশ নিয়ে ভাবনার কী আছে? এই ধারণাটিই ভুল। এ ধরনের অবহেলার ফলে বিভিন্ন রোগের সংক্রমণ দেখা দিতে পারে। দাঁতের অযত্নের অন্যতম বড় কারণ হলো পুরোনো হয়ে যাওয়া টুথব্রাশ দিয়ে নিয়মিত দাঁত পরিষ্কার করা।t

পুরোনো টুথব্রাশ ব্যবহারের ফলে দাঁতের ক্ষয়, মাড়ির সংক্রমণ হতে পারে। এর পাশাপাশি শরীরে অন্যান্য রোগের ঝুঁকিও বাড়তে পারে - বিশেষ করে হৃদরোগ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সমস্যা, পেটের বা শ্বাসনালির সংক্রমণ ইত্যাদি। তাই টুথব্রাশ ব্যবহারের বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত।


কত দিন পর নতুন টুথব্রাশ পরিবর্তন করা উচিত?
সাধারণত প্রতি তিন থেকে চার মাস পরপর টুথব্রাশ পরিবর্তন করা উচিত। ব্রাশের শুঁয়ালো অংশগুলো নষ্ট হয়ে যাওয়া শুরু করার আগেই তা পরিবর্তন করা ভালো। কোনোভাবেই তিন মাসের বেশি সময় একই টুথব্রাশ ব্যবহার করা উচিত নয়।

এছাড়াও অসুস্থতা যেমন - ঠান্ডা, মৌসুমি জ্বর বা কাশি সেরে যাওয়ার পর যত দ্রুত সম্ভব টুথব্রাশ পরিবর্তন করা উচিত। কারণ অসুস্থ অবস্থায় যে টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করা হয়, তাতে জীবাণু লেগে থাকতে পারে। সুস্থ হওয়ার পর আবার সেই ব্রাশ ব্যবহার করলে ওই জীবাণুগুলো ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

 

টুথব্রাশ সঠিকভাবে ব্যবহার

১. আমাদের দেশে বেশিরভাগ বাড়িতে পরিবারের সব সদস্যের টুথব্রাশ এক পাত্রে রাখা হয়। এভাবে একসঙ্গে অনেকগুলো ব্রাশ রাখলে এক জনের ব্রাশের জীবাণু অন্য জনের ব্রাশে ছড়িয়ে পড়তে পারে। যদি এক পাত্রে রাখতে চান, তাহলে ঢাকনাযুক্ত টুথব্রাশ ব্যবহার করুন।

২. টুথব্রাশ ব্যবহারের পর ভালোভাবে ধুয়ে শুকনো জায়গায় সোজা করে রাখুন।

৩. ব্রাশের শুঁয়ালো অংশ ফেটে গেলে বা বাঁকা হয়ে গেলে তা পরিবর্তন করতে হবে।

৪. টুথব্রাশ স্যাঁতসেঁতে জায়গায় রাখা থেকে বিরত থাকুন, যেমন - বেসিনের পাশে বা গোসলখানায়।

৫. শিশুদের টুথব্রাশের যত্নের বিষয়ে বিশেষভাবে নজর রাখতে হবে।

৬. প্রতিদিন দুইবার টুথব্রাশ ব্যবহার করুন।


সম্পর্কিত নিউজ