{{ news.section.title }}
কাঠ বাদাম : কতটুকু খাবেন, ভিজিয়ে নাকি শুকনা?
- Author, জাগরণ নিউজ ডেস্ক
- Role, জাগরণ নিউজ বাংলা
-
স্বাস্থ্যকর খাবারের মধ্যে বাদামের জুরি নেই। শিশুদের মস্তিষ্ক গঠনে কাঠ বাদামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্বাস্থ্যের জন্য অনেকেই খাদ্যতালিকায় বাদাম রাখেন। এমনকি ওজন কমানোর পরিকল্পনাতেও কাঠ বাদাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কারণ এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও অন্যান্য পুষ্টিগুণ শরীরের জন্য উপকারী। তবে অনেকেই সঠিকভাবে খাওয়ার নিয়ম জানেন না। স্বাস্থ্যকর হলেও অতিরিক্ত খেলে বিপরীত প্রভাব পড়তে পারে।
কাঠ বাদামের পুষ্টিগুণ
বাদামে থাকে ভিটামিন ই, ক্যালসিয়াম, সেলেনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম এবং রিবোফ্লাভিন। এছাড়া রয়েছে আয়রন, পটাসিয়াম, জিঙ্ক এবং বি-ভিটাম, নিয়াসিন, থায়ামিন ও ফোলেট। কাঠ বাদাম প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাটে সমৃদ্ধ।
কীভাবে খাবেন
- বিশেষজ্ঞরা বলেন, বাদাম হজম করা কিছুটা কঠিন। প্রচুর ফ্যাট ও প্রোটিন থাকায় বাদাম খেলে শরীর গরম হয়ে ওঠে। তাই বাদাম ভিজিয়ে খাওয়া উত্তম।
- বাদাম ভিজিয়ে রাখার সময় ৬ থেকে ৮ ঘণ্টা রাখুন। এতে তাপ কমে যায় এবং ফাইটিক অ্যাসিড বা ট্যানিন অপসারিত হয়। ভেজানো বাদাম সহজে হজম হয় এবং পুষ্টিগুণ বেশি শোষিত হয়।
- যদি ভিজিয়ে খাওয়া পছন্দ না হয়, তাহলে শুকনো বাদাম গুঁড়া করে খাওয়া যেতে পারে।
- ভেজানো বাদাম থেকে ফাইবার, প্রোটিন, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম ও ফসফরাস শরীর সহজে গ্রহণ করতে পারে।
- বাদাম ভিজিয়ে খেলে মস্তিষ্কও সক্রিয় হয় এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।
- আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের মতে, উজ্জ্বল ত্বকের জন্যও ভেজানো বাদাম খাওয়া উপকারী।
কত পরিমাণে খাওয়া উচিত
কাঠ বাদামে ৮০ শতাংশ চর্বি থাকে, যা হজম হতে সময় লাগে। বেশি খেলে বদহজম, পেট ফাঁপা এবং ডায়রিয়া হতে পারে। প্রতিদিন ৫-১০টি কাঠ বাদাম খাওয়া নিরাপদ।